ঢাকা ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

নেপালে বন্যায় ভেসে আসা ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা লুট, আটক ২৯

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:২৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেপালে ভয়াবহ বন্যার তাণ্ডবে বিভিন্ন স্থাপনার পাশাপাশি একটি ব্যাংকের সিন্দুকও পানির স্রোতে ভেসে গেছে। পরে সিন্দুকটি উদ্ধার করে তা ভেঙে ভেতরে থাকা টাকা লুটের অভিযোগে ২৯ জনকে আটক করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। ঘটনাটি ঘটেছে বন্যায় বিপর্যস্ত ধাদিং জেলায়।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৬ আগস্ট নেপালের রাসুয়া ও এর আশপাশের অঞ্চলে ভয়াবহ বন্যা আঘাত হানে। প্রবল স্রোতে বিভিন্ন স্থাপনা ও সামগ্রী ভেসে যাওয়ার সময় একটি ব্যাংকের সেফ বা সিন্দুকটিও ভেসে যায়। পরবর্তীতে সিন্দুকটি ত্রিশূলী নদীর তীরে ধাদিংয়ের গালছী গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলখুখোলা এলাকায় পাওয়া যায়।

ভয়াবহ এই দুর্যোগে যখন হাজারো মানুষ জীবন বাঁচাতে হিমশিম খাচ্ছেন, তখন নদীর স্রোতে ভেসে আসা ব্যাংকের সিন্দুকটি স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে। অভিযোগ রয়েছে, সিন্দুকটি পাওয়ার পর সেটি ভেঙে সেখান থেকে টাকা নিয়ে নেওয়া হয়। এ ঘটনায় পুলিশ ২৯ জনকে আটক করেছে। বর্তমানে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং সিন্দুকের ভেতরে থাকা অর্থের কতটা উদ্ধার করা সম্ভব হয়েছে, তা নিয়ে কর্তৃপক্ষ কাজ করছে।

উল্লেখ্য, ২৬ আগস্ট হিমালয় অঞ্চলে হিমবাহ ধসের পর ব্যাপক জল, কাদা, পাথর ও ধ্বংসাবশেষ নেমে আসায় নেপাল-চীন সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা চরম বিপর্যয়ের মুখে পড়ে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২৯ আগস্ট পর্যন্ত নেপালে অন্তত ৬২৬ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি ব্যাংকের সিন্দুক ভেসে যাওয়া এবং সেটি ভেঙে টাকা লুটের ঘটনাটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভয়াবহ এই দুর্যোগে রাস্তা, সেতু ও সীমান্ত অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নেপালে বন্যায় ভেসে আসা ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা লুট, আটক ২৯

আপডেট সময় : ০৭:২৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬