ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে চেলসি গোলরক্ষক মার্তিনেজ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ

মেহেরপুরে পরীক্ষায় নকলে ৪ পরীক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষক অব্যাহতি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেহেরপুরের গাংনী উপজেলায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় নকলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় পরীক্ষার্থীদের বই দেখে পরীক্ষা দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ঘটনায় ইতিমধ্যে নকলে জড়িত চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দুই শিক্ষককে। এছাড়া, এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এদিকে, পরীক্ষার হলে নকলের এই চিত্র ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাদের মারধর করার পাশাপাশি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। এই হামলার ঘটনায় বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ বাদী হয়ে শুক্রবার গাংনী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় রফিকুজ্জামান ও মনিরুজ্জামান বিপ্লবসহ অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

মেহেরপুরে পরীক্ষায় নকলে ৪ পরীক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষক অব্যাহতি

আপডেট সময় : ১২:৫৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬