ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে চেলসি গোলরক্ষক মার্তিনেজ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ মতলব উত্তরে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ নিহত ১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিমি যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:২৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই ভয়াবহ যানজটে আটকে থেকে অ্যাম্বুলেন্সেই প্রাণ হারিয়েছেন আমিরুন্নেছা নামের এক হৃদরোগী। গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই যানজট আজ শনিবার সকালেও অব্যাহত রয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী ও চালক।

মারা যাওয়া আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার রাত আটটার দিকে আমিরুন্নেছা হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া হয়। রাত ১১টার দিকে তাঁরা কুমিল্লার দাউদকান্দিতে পৌঁছান। কিন্তু তীব্র যানজটের কারণে অ্যাম্বুলেন্সটি আর সামনে এগোতে পারেনি। দীর্ঘ চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত তিনটার দিকে অ্যাম্বুলেন্সের ভেতরেই তাঁর মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল আটটা থেকে সোনারগাঁয়ের আশরিয়ারচরে ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরু হওয়ার পর এই যানজটের সৃষ্টি হয়। আজ শনিবার সকাল আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকাগামী লেনে তীব্র যানজট লেগে ছিল। চট্টগ্রাম থেকে খুলনার বাগেরহাটগামী মুজাহিদ পরিবহনের যাত্রীরা জানান, শুক্রবার সন্ধ্যায় রওনা হয়ে রাত আড়াইটার দিকে তাঁরা দাউদকান্দির ইলিয়টগঞ্জে যানজটে আটকা পড়েন। সেখান থেকে আজ সকাল আটটা পর্যন্ত সাড়ে পাঁচ ঘণ্টায় মাত্র ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাঁরা দাউদকান্দির আমিরাবাদে পৌঁছাতে পেরেছেন।

ঢাকা থেকে চাঁদপুরের হাজীগঞ্জগামী সুরমা পরিবহনের বাসের চালক রিপন মিয়া (৫৫) বলেন, ঢাকা-চট্টগ্রাম অত্যন্ত ব্যস্ততম মহাসড়ক হওয়ায় প্রশাসনের এখানে সার্বক্ষণিক নজর রাখা উচিত। প্রচণ্ড গরমে বাসের ভেতরে নারী, শিশু ও বৃদ্ধরা চরম কষ্ট পাচ্ছেন। মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শামীম জানান, আশরিয়ারচরে সংস্কারকাজের কারণে সৃষ্ট এই যানজট এখনো অব্যাহত রয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে যাত্রী ও চালকদের ভোগান্তি কমাতে হাইওয়ে পুলিশ মহাসড়কে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিমি যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

আপডেট সময় : ১১:২৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬