ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনের উপ-নির্বাচনে জামানত ২০ হাজার টাকা ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫ সাংবাদিক লুৎফুর জামান ফকির হত্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম ফেসবুকে মৃত্যুর পর প্রোফাইল: স্মারক না ডিলিট, সিদ্ধান্ত আপনার ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক সাময়িকভাবে স্থগিত করলেন ট্রাম্প নতুন লুকে নুসরাত ফারিয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শিশু হাসপাতালে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর বাবার পাশে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ শিশুর লাশ ৫৩ ঘণ্টা পর উদ্ধার উত্তরায় পোশাকশ্রমিক ও পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া, আহত ২ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ৯ পর্যটকের মৃত্যু, শনাক্ত ৬

নেপালে বন্যায় মৃতদেহ সংরক্ষণে মর্গে জায়গা সংকট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেপালে হিমালয় থেকে নেমে আসা ভোটেকোশি নদীর আকস্মিক বন্যা বা হড়পা বানে ভেসে যাওয়া মানুষের মৃতদেহ উদ্ধারের পর তা সংরক্ষণ ও শনাক্ত করা কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মৃতদেহ রাখার মতো পর্যাপ্ত জায়গা খুঁজে পেতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবারের বন্যায় রাসুয়া ও নুয়াকোট এলাকা থেকে ভেসে আসা মৃতদেহগুলো নুয়াকোট ছাড়াও ভাটির দিকের চিতওয়ান, তানাহুন, নাওয়ালপরাসি ও অন্যান্য এলাকায় উদ্ধার করা হয়েছে। নুয়াকোট, ধাদিং ও নাওয়ালপরাসির মর্গে জায়গা ফুরিয়ে যাওয়ায় অনেক মৃতদেহ পার্শ্ববর্তী জেলাগুলোতে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

পোখারার হাসপাতালগুলোও জানিয়েছে যে, বিভিন্ন জেলা থেকে একের পর এক মৃতদেহ আসায় তাদের মর্গগুলো পূর্ণ হয়ে যাচ্ছে। উদ্ধার করা লাশের চাপ সামলাতে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় চিতওয়ানের ভরতপুরে কর্তৃপক্ষ অস্থায়ী মৃতদেহ সংরক্ষণ কেন্দ্র তৈরির প্রস্তুতি নিচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

নেপালে বন্যায় মৃতদেহ সংরক্ষণে মর্গে জায়গা সংকট

আপডেট সময় : ০৯:৪৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬