ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্য খাতের আমূল সংস্কারে স্বাস্থ্য কমিশন গঠনের প্রস্তাব ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ক্লাব ছাড়তে মরিয়া আলভারেজ ও এনজো, নতুন গন্তব্যের খোঁজে দুই বন্ধু নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৭৯, নিখোঁজ প্রায় ২ হাজার গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের চাপে ইইউর দিকে ঝুঁকছে আইসল্যান্ড গ্যাস সংকটে ফতুল্লার পোশাক কারখানার উৎপাদন নেমেছে অর্ধেকে লুপাস নেফ্রাইটিসে প্রাণ হারাল সখীপুরের ১০ বছরের শিশু সাদিয়া রংপুরে শিক্ষক পরিবার হত্যা: দ্রুত চার্জশিট ও সুবিচারের আশ্বাস আরপিএমপির কেরানীগঞ্জে সাত দিন ধরে গ্যাস নেই, অচল কলকারখানা সেন্ট গ্রেগরী কলেজে একাদশে ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর, আবেদন শুরু ১ সেপ্টেম্বর

লুপাস নেফ্রাইটিসে প্রাণ হারাল সখীপুরের ১০ বছরের শিশু সাদিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাসারচালা গ্রামের বাসিন্দা সাদিয়া আক্তার নামে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে মহানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সাদিয়া লুপাস নেফ্রাইটিস (এসএলই) নামক জটিল রোগে আক্রান্ত ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই রোগে ভোগার কারণে সাদিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে তার বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যায়। মেয়ের অসুস্থতার খবর পেয়ে তার বাবা বাদশা মিয়া প্রবাস থেকে দেশে ফিরে আসেন এবং সাধ্যমতো বিভিন্ন স্থানে মেয়ের চিকিৎসার চেষ্টা করেন।

অবস্থার অবনতি হলে সাদিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে সে মারা যায়। সাদিয়ার বাবা বাদশা মিয়া বলেন, তার কলিজার টুকরো মেয়েটি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছে। যে বয়সে সহপাঠীদের সঙ্গে হাসি-আনন্দে সময় কাটানোর কথা ছিল, সেই বয়সেই তাকে কঠিন রোগের সঙ্গে লড়াই করে জীবন দিতে হলো।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

লুপাস নেফ্রাইটিসে প্রাণ হারাল সখীপুরের ১০ বছরের শিশু সাদিয়া

আপডেট সময় : ০৬:৪২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬