ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত: ৩৩৮ এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগের ঘোষণা মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবে ১০ হাজার কর্মী ‘নগদ’ বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই, লাভজনক করার উদ্যোগ কাশ্মীরের মসজিদে অভিন্ন খুতবার প্রস্তাব, বিতর্কের মুখে ওয়াকফ বোর্ড ঈশ্বরদীতে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীসহ নিহত ২৮ হামজার বিতর্কিত লাল কার্ডে ক্ষোভে ফুঁসছেন শেফিল্ড কোচ সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী খালি পেটে শিঙাড়া খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি হতে পারে পেশোয়ারে স্কুল ভবন ধসে শিক্ষার্থী ও শিক্ষকসহ নিহত ২১

বার্সেলোনায় যাচ্ছেন না হুলিয়ান আলভারেজ, সাফ জানিয়ে দিল অ্যাটলেটিকো

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হুলিয়ান আলভারেজকে ঘিরে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে চলমান গুঞ্জন ও টানাপোড়েনের একটি চূড়ান্ত পরিণতি দেখা যাচ্ছে। অ্যাটলেটিকো মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে, আলভারেজকে কেন্দ্র করে বার্সেলোনার সাথে তাদের কোনো আলোচনা হয়নি এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো আলোচনার সম্ভাবনা নেই।

যদিও বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা গতদিনেও দাবি করেছেন যে, আলভারেজকে দলে নেওয়ার তাদের প্রস্তাব এখনো বহাল আছে, তবে অ্যাটলেটিকোর পরিচালনা পর্ষদ তাদের আগের অবস্থানেই অনড়। পর্ষদের সদস্যরা ক্লাবের বর্তমান ব্যবস্থাপনার সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। অ্যাটলেটিকোর মালিকানার গুরুত্বপূর্ণ অংশীদার অ্যাপোলো ফান্ডেরও এই কঠোর অবস্থানের প্রতি সমর্থন রয়েছে।

অ্যাটলেটিকো মাদ্রিদের অভিযোগ, আলভারেজকে দলে ভেড়ানোর প্রক্রিয়ায় বার্সেলোনা কোনোভাবেই ‘নৈতিক ও পেশাদার’ আচরণ বজায় রাখেনি। ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা দলবদলের বাজারে আলোচনার জন্য সবসময় দরজা খোলা রাখে, তবে তা হতে হবে পারস্পরিক সম্মান ও নৈতিকতা মেনে। তাদের মতে, বার্সেলোনা সেই শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে।

তবে অ্যাটলেটিকোর এই অবস্থান মানেই যে আলভারেজ ক্লাব ছাড়তে পারবেন না, তা নয়। ক্লাবটি অন্য কোনো দলের যুক্তিসঙ্গত প্রস্তাব বিবেচনা করতে প্রস্তুত। বর্তমানে মিকেল আরতেতার আর্সেনালের মতো দলের কাছে আলভারেজকে কেনার মতো আর্থিক সক্ষমতা ও সুযোগ রয়েছে। তবে আলভারেজ নিজে ইংল্যান্ডে ফেরার ব্যাপারে খুব একটা আগ্রহী নন, বরং তার প্রধান লক্ষ্য বার্সেলোনায় যাওয়া।

এদিকে, ক্লাবের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে, পরিস্থিতির জটিলতা কাটিয়ে আলভারেজকে আবার নিজেদের পরিকল্পনায় ফেরানো সম্ভব। বিবৃতিতে বলা হয়েছে, গত দুই মৌসুমের মতো আলভারেজ ক্লাবের লক্ষ্য পূরণে নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন। অসুস্থতার কারণে আলভারেজ গত দুই দিন দলের সাথে অনুশীলন করেননি। আগামী শনিবার সেভিয়ার মাঠ রামোন সানচেজ-পিসহুয়ানে অ্যাটলেটিকোর ম্যাচ রয়েছে।

সব মিলিয়ে আলভারেজের বার্সেলোনায় যাওয়ার স্বপ্ন এখন বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এছাড়া ক্লাবের এই দীর্ঘ দলবদল নাটক নিয়ে সমর্থকদের একাংশের মধ্যে বিরক্তি তৈরি হয়েছে, যার প্রমাণ মিলেছে মেত্রোপলিতানোতে মৌসুমের প্রথম ম্যাচে আলভারেজের প্রতি কিছু সমর্থকের দুয়ো দেওয়ার ঘটনায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বার্সেলোনায় যাচ্ছেন না হুলিয়ান আলভারেজ, সাফ জানিয়ে দিল অ্যাটলেটিকো

আপডেট সময় : ০৫:৪৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬