ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাকুতে ওয়াকআউট করল বাংলাদেশ প্রতিনিধিদল প্রতিবন্ধী ব্যক্তিরা রাষ্ট্রের অংশ, তাদের পাশে দাঁড়ানো দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী আফগানিস্তানে দারিদ্র্যের কশাঘাতে বাল্যবিয়ের শিকার শিশু-কিশোরীরা খুলনায় পুলিশ পরিদর্শককে কোপানোর ঘটনায় ‘স্পিকার মিরাজ’ গ্রেপ্তার তজুমদ্দিনে মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলের কারাদণ্ড হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মোদি সরকারকে স্বৈরাচারী আখ্যা দিলেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের আহ্বান এমপি ফাহমিদা হকের ঢাকায় ৫ টাকায় পূজার বাজারের আয়োজন করল বিদ্যানন্দ ফাউন্ডেশন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৯৪৩ জন

কাশ্মীরের মসজিদে অভিন্ন খুতবার প্রস্তাব, বিতর্কের মুখে ওয়াকফ বোর্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের মসজিদগুলোতে জুমার নামাজের খুতবা অভিন্ন করার একটি প্রস্তাব দিয়েছে ওয়াকফ বোর্ড। এই প্রস্তাবটি প্রকাশের পর থেকেই স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় মহলে তীব্র বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সমালোচকদের অভিযোগ, এই উদ্যোগের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালানো হচ্ছে।

জম্মু ও কাশ্মীর ওয়াকফ বোর্ডের প্রধান দারাখশান আন্দ্রাবি সম্প্রতি এই উদ্যোগের ঘোষণা দেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে যুক্ত একজন স্থানীয় নেত্রী। ইসলামি আইন অনুযায়ী মুসলিম ধর্মীয় সম্পত্তি বা ওয়াকফ বিষয়াবলি তদারকি করাই এই বোর্ডের মূল কাজ।

আন্দ্রাবির দাবি, মাদকাসক্তি, আত্মহত্যা এবং মানসিক সংকটের মতো বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় খুতবায় নির্দিষ্ট কিছু বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, খুতবার বিষয়বস্তু নির্ধারণের দায়িত্ব ধর্মীয় পণ্ডিতদের ওপরই ন্যস্ত থাকবে।

এই পরিকল্পনার অংশ হিসেবে গত রোববার ওয়াকফ বোর্ড কাশ্মীর অঞ্চলের প্রায় এক হাজার ৫০০ জন শীর্ষস্থানীয় আলেম ও ধর্মীয় বক্তাকে তলব করেছিল। সভায় কিছু নেতা সশরীরে উপস্থিত থাকলেও অনেকে ভার্চুয়ালি অংশ নেন।

শ্রীনগর থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে পাহাড়ি রাজৌরি জেলা থেকে অনলাইনে সভায় অংশ নেওয়া একজন আলেম আল জাজিরাকে জানান, আন্দ্রাবি নির্দেশনা দিয়েছেন যে, এখন থেকে জুমার দিন মসজিদগুলোতে কেবল একটি নির্দিষ্ট খুতবাই পাঠ করতে হবে, যা আগে থেকেই একটি কমিটি প্রস্তুত ও অনুমোদন করবে।

ওই আলেম অভিযোগ করেন, এই কমিটিতে ঠিক কারা থাকবেন সে বিষয়ে তাদের কোনো তথ্য দেওয়া হয়নি। এছাড়া পূর্বানুমোদিত খুতবা মসজিদে পাঠের বিষয়ে আপত্তি জানালে তাদের উদ্বেগ উপেক্ষা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

কাশ্মীরের মসজিদে অভিন্ন খুতবার প্রস্তাব, বিতর্কের মুখে ওয়াকফ বোর্ড

আপডেট সময় : ০৪:৪৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬