ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২ পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু নিয়ে শিক্ষার্থীদের মিছিল মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার পরবর্তী দুই প্রতিপক্ষ কারা সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২ নোবিপ্রবির পুরো ক্যাম্পাস সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা প্রতি তিন মাস পর বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন

চীন-নেপাল সীমান্তে নতুন হ্রদ, তীর ভেঙে বন্যার বড় শঙ্কা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীন-নেপাল সীমান্তে নতুন একটি হ্রদ সৃষ্টি হয়েছে, যেখানে অত্যন্ত দ্রুতগতিতে পানি জমছে। হ্রদটির তীর ভেঙে পড়ার আশঙ্কায় নতুন করে বন্যার উদ্বেগ তৈরি হয়েছে। বর্তমানে উদ্ধারকারীরা বুধবারের ভূমিধের ভূমিধসের ঘটনায় বেঁচে থাকা মানুষদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন, ঠিক এমন সময়েই এই নতুন প্রাকৃতিক ঝুঁকির বিষয়টি সামনে এল।

চীনের অনুসন্ধানী দলগুলো তিব্বতের গিরং বন্দরের আশপাশের এলাকায় দিনভর বন্যার ঝুঁকি মূল্যায়ন করেছে। নেপালের চোচেন নদী এবং পুরুচাংপো জাংবো নদীর মিলনস্থলের কাছে এই জলাধারটির অবস্থান। চীনা রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমকে অনুসন্ধানকারী দল জানিয়েছে, উদ্ধারকাজে নিয়োজিত সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই জলাধারকে স্থিতিশীল রাখা তাদের এখন সর্বোচ্চ অগ্রাধিকার।

চীনের পানি সম্পদ মন্ত্রণালয় আধুনিক মডেলিং প্রযুক্তি ব্যবহার করে হ্রদটিতে জমা পানির পরিমাণের একটি হিসাব করেছে। মন্ত্রণালয়ের ভাষ্যমতে, বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে, তবে আগামী তিন দিনের মধ্যে হ্রদটির তীর ভেঙে যাওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। এই সম্ভাব্য ভাঙনের মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং জরুরি উদ্ধার কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে চীনের পানি সম্পদ মন্ত্রণালয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

চীন-নেপাল সীমান্তে নতুন হ্রদ, তীর ভেঙে বন্যার বড় শঙ্কা

আপডেট সময় : ১০:৩৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬