ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪ ফতুল্লা উত্তর দেলপাড়ায় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে নির্মম হত্যা ঘাতক স্ত্রী গ্রেফতার অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ব্যাংকের ১৭ লক্ষ টাকা চুরির রহস্য উদ্ঘাটন নিরাপত্তা প্রহরী রংপুর থেকে গ্রেফতার কক্সবাজার ইয়াবা সহ আটক ১ ভোলায় ফুটপাতের পাগলী মা হলেও বাবা হলোনা কেউ নবীনগরে গাঁজা সহ আটক-১ দুধকুমার নদের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে

ঝালকাঠিতে পূর্ব শত্রুতার জেরে মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ৩৪০ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে পূর্ব শত্রুতার জেরে মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে বাড়ির উঠানে রাখা মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার আভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনিকাঠি গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে থানার এস আই মো. মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্ত মৃত মরতুজ আলী খানের ছেলে মিরাজ খান জানায়, তার ভাই রিয়াজ খান সৌদি যাওয়ার পর থেকে রিয়াজের ব্যবহৃত (ইয়ামাহা সেলুটু-১০০, ঢাকা মেট্টো হ- ৬৪-৫১৫০) মোটরসাইকেলটি মিরাজ খান ভাড়ায় চালিয়ে সংসার চালাত। ঘটনার দিন বৃহস্পতিবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় বাড়ির উঠনে বসতঘরের সামনে রেখে ঘুমোতে যায় মিরাজ। অনুমানিক রাত পৌনে ৪টার দিকে হঠাৎ একই বাড়ির আবু কালাম খানের স্ত্রী নিলুফার ডাকচিৎকারে ঘুম ভেঙ্গে বাহিরে এসে দেখে তার মোটরসাইকেলটি আগুনে পুড়ছে। বাড়ির লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগে বডি বাদে পুরো মোটরসাইকেলটির পুড়ে ছাই যায়। অল্পের জন্য বসতঘরটি রক্ষা পায়।

স্থানীয় প্রতিপক্ষ মাহবুব, মঞ্জিল, মন্টু, কামরুল, আফজাল, সুলতান, শহিদুল, সাইদুলের সাথে জমি ও দোকানঘর নিয়ে বিরোধের জেরে তারা নানা ভাবে হুমকি ও হয়রানি করে আসছিল, তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে মিরাজ দাবী করেন।

অভিযুক্ত মাহবুব খান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানায়, আমাকে ফাঁসাতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

রাজাপুর থানা ওসি (তদন্ত) মো. মোস্তফা কামাল বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝালকাঠিতে পূর্ব শত্রুতার জেরে মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ

আপডেট সময় : ১১:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩