ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জীবিত থাকতেই নিজের চল্লিশার আয়োজন, দাওয়াত ৬ হাজার মানুষকে নেপালে আকস্মিক বন্যায় ৩২০ ভারতীয় নাগরিক নিখোঁজ আবাসন সংকটে ২০তম এশিয়ান গেমস, বিপাকে আয়োজক জাপান নারীদের স্বাবলম্বী করতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ বদলাবে: সমাজকল্যাণমন্ত্রী কুষ্টিয়ায় পদ্মা নদীতে ফুটবল খেলতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ বীরগঞ্জে বিপুল সার জব্দ, ম্যানেজারকে ৩ মাসের কারাদণ্ড চেলসিতে যোগ দিচ্ছেন বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল খুলনায় বিদ্যুৎ সাশ্রয় ও সৌরবিদ্যুৎ ব্যবহারে সচেতনতার আহ্বান খুলনায় বিদ্যুৎ সাশ্রয় ও সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের কালাই উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রী মাছুদা বেগমকে অমানবিক নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী মেহেদী হাসানের বিরুদ্ধে। নির্যাতনের শিকার মাছুদা বেগম বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান।

ঘটনার পর মাছুদা বেগমের ভাই বছির উদ্দিন বাদী হয়ে কালাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ শুক্রবার রাতেই অভিযুক্ত মেহেদী হাসান ওরফে শাপলাকে (৪০) গ্রেপ্তার করে। মেহেদী হাসান কালাই উপজেলার হারুঞ্জা শাহাপাড়া গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে মাছুদা বেগমের সঙ্গে মেহেদী হাসানের বিয়ে হয়। তাঁদের ১২ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই মেহেদী বিভিন্ন সময় যৌতুকের দাবিতে মাছুদাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। মাছুদার ভাই বছির উদ্দিন জানান, তাঁর বোন পৈতৃক সূত্রে ২০ শতক জমি পেয়েছিলেন। ওই জমি বিক্রির জন্য ভগ্নিপতি মেহেদী হাসান চাপ সৃষ্টি করেন। যদিও তাঁরা তাঁকে এক লাখ টাকা দিয়েছিলেন, কিন্তু এরপর আরও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন মেহেদী। এই টাকা না দেওয়ায় মাছুদার ওপর নির্যাতন চালানো হয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের ভেতর উচ্চ শব্দে গান বাজানো হয়। এরপর প্লায়ার্স দিয়ে আঘাত করে তাঁর দুটি দাঁত ভেঙে ফেলা হয়। নির্যাতনের এক পর্যায়ে গরম কাস্তে দিয়ে মাছুদার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

নির্যাতনের পর মাছুদাকে ঘরের ভেতর রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সাত দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও হত্যা, স্বামী গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬