ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলবাজ ও দলদাসের সূক্ষ্ম পার্থক্য নিয়ে মহিউদ্দিন আহমদের রাজনৈতিক বিশ্লেষণ গোপন সূচির রোমাঞ্চ নিয়ে বসছে ৫৩তম টেলুরাইড চলচ্চিত্র উৎসব ঠাকুরগাঁওয়ে হাফ ম্যারাথন: রাষ্ট্রপতিকে উৎসর্গ করে দৌড়বিদের মিলনমেলা ইন্টার মায়ামির নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন কিলি গঞ্জালেস প্রকৌশলী অধিকার দিবস উপলক্ষে বেরোবিতে মোমবাতি প্রজ্বলন ২০৩০ সালে মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়িয়ে ৩২তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ বিএনপি সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে: সারজিস আলম যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের ৬ মাস: লক্ষ্য অর্জনে ব্যর্থ ওয়াশিংটন, অনিশ্চিত মধ্যপ্রাচ্য ফুলবাড়ীয়ায় কাস্টমস সিপাহী হত্যা: ১৫ খণ্ড মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন ইকবাল সেন্টার ছেড়ে শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংক, সাশ্রয় বছরে ৫৬ কোটি

১২ রানেই ৫ উইকেট হাওয়া, স্টার্কের তোপে মহাবিপদে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডারউইনে প্রথম টেস্টে অবিশ্বাস্য এক জয়ের পর আত্মবিশ্বাসী বাংলাদেশ দল নেমেছিল ম্যাকাই টেস্টে। তবে দ্বিতীয় টেস্টের শুরুতেই মিচেল স্টার্কের বোলিং তাণ্ডবের মুখে পড়েছে সফরকারীরা। ম্যাচের শুরুতেই মাত্র ৭ ওভারের মধ্যে ১২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ দল।

ইনিংসের প্রথম বলেই ওপেনার সাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের ক্যাচ বানিয়ে সাজঘরের পথ দেখান অস্ট্রেলিয়ান গতি তারকা মিচেল স্টার্ক। নিজের পরের ওভারের টানা দুই বলে তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তিনি। বাংলাদেশের প্রথম তিন ব্যাটারের কেউই রানের খাতা খুলতে পারেননি। এরপর মুমিনুল হক কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও মাত্র ৯ রান করে স্টার্কেরই শিকার হন। উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসও ৫ বল খেলে কোনো রান না করেই বিদায় নেন।

এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। তিনি ইবাদত হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ৬ উইকেট নিয়েছিলেন শরিফুল।

বাংলাদেশ একাদশে রয়েছেন সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

অন্যদিকে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশে খেলছেন ট্র্যাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজেলউড।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

১২ রানেই ৫ উইকেট হাওয়া, স্টার্কের তোপে মহাবিপদে বাংলাদেশ

আপডেট সময় : ০৭:৫৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬