ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জীবিত থাকতেই নিজের চল্লিশার আয়োজন, দাওয়াত ৬ হাজার মানুষকে নেপালে আকস্মিক বন্যায় ৩২০ ভারতীয় নাগরিক নিখোঁজ আবাসন সংকটে ২০তম এশিয়ান গেমস, বিপাকে আয়োজক জাপান নারীদের স্বাবলম্বী করতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ বদলাবে: সমাজকল্যাণমন্ত্রী কুষ্টিয়ায় পদ্মা নদীতে ফুটবল খেলতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ বীরগঞ্জে বিপুল সার জব্দ, ম্যানেজারকে ৩ মাসের কারাদণ্ড চেলসিতে যোগ দিচ্ছেন বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল খুলনায় বিদ্যুৎ সাশ্রয় ও সৌরবিদ্যুৎ ব্যবহারে সচেতনতার আহ্বান খুলনায় বিদ্যুৎ সাশ্রয় ও সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

ভূরুঙ্গামারীতে ৫৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ, আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ৫৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গত ২০ আগস্ট বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে এনামুল হক অন্তর (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক এনামুল হক উত্তর তিলাইয়ের বিএসসি পাড়া এলাকার ময়েন আলীর ছেলে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যানুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে এনামুল হকের বাড়ির হাঁস-মুরগির খোঁয়াড়ে লুকিয়ে রাখা অবস্থায় এই মোবাইলগুলো উদ্ধার করা হয়। জব্দকৃত মোবাইলগুলোর মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভোসহ বিভিন্ন ব্র্যান্ডের ফোন রয়েছে। উদ্ধার হওয়া এসব মোবাইলের আনুমানিক সিজার মূল্য ১৩ লাখ টাকা।

অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং কুড়িগ্রাম-২২ বিজিবির ধলডাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবাদার মতিউর রহমান। পুলিশের ভাষ্যমতে, আসাদমোড় এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে ভারতীয় চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত। এসব মোবাইল দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, বিশেষ করে নিবন্ধনহীন বা অবৈধ আইএমইআইযুক্ত মোবাইল অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা থাকে।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, বিজিবির সহায়তায় এই অভিযান চালানো হয়েছে এবং চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটক এনামুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এদিকে স্থানীয় সচেতন মহল দাবি জানিয়েছে যে, কেবল একজনকে আটক বা মোবাইল জব্দ করলেই চোরাচালান বন্ধ হবে না; এর সঙ্গে জড়িত পুরো চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ভূরুঙ্গামারীতে ৫৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ, আটক ১

আপডেট সময় : ০৩:২২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬