ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা ২৯ সেপ্টেম্বর থেকে ৫ হাজার মিয়ানমার নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ঢাকার মঞ্চ মাতাতে আসছেন সেই ভাইরাল গানের ওটিলিয়া কলকাতা বইমেলার সুবর্ণজয়ন্তী: যুক্ত হচ্ছে ইজেডসিসি ও বুক ট্রাস্ট প্রখ্যাত অর্থনীতিবিদ ও সাবেক সচিব ড. হারুনুর রশিদ আর নেই পদ্মা ব্যারাজ প্রকল্পে পিডি নিয়োগ দিল পানি সম্পদ মন্ত্রণালয় প্রাচীন চীনের হুয়াই গাছের নিচে বইয়ের বাজারের ইতিহাস চেলসিতে যেতে পারেন মার্টিনেজ, আলোচনা চালাচ্ছে দুই ক্লাব অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন নেপাল ও তিব্বত সীমান্তে নতুন বন্যার আশঙ্কায় বিশেষজ্ঞরা

নিখোঁজের চার দিন পর বিমানবন্দর থেকে জীবিত উদ্ধার শিক্ষার্থী অনন্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যালয় থেকে নিখোঁজ হওয়ার চার দিন পর ঢাকার বিমানবন্দর এলাকা থেকে সুস্থ অবস্থায় উদ্ধার হয়েছে ১৩ বছর বয়সী তাফসিরুল ইসলাম অনন্ত। সে কাপাসিয়ার বীরউজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে বিমানবন্দর পুলিশ তাকে হেফাজতে নেয় এবং বিষয়টি গাজীপুর পুলিশকে জানায়। খবর পেয়ে গাজীপুর জেলার কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান অনন্তর বাবা সোহাগ মিয়াকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে যান এবং তাকে উদ্ধার করে গাজীপুরে নিয়ে আসেন।

এর আগে, গত মঙ্গলবার (১৮ আগস্ট) টিফিনের সময় ক্লাস থেকে বের হওয়ার পর অনন্ত নিখোঁজ হয়। পরে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে বীরউজলী বাজারের কাছে একটি তিনতলা ভবনের ছাদে অনন্তর রক্তমাখা জামা, জুতা এবং তার স্কুলের পরিচয়পত্র পাওয়া যায়। এই আলামতগুলো উদ্ধারের পর স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং বুধবার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধনও করেন।

অনন্তকে উদ্ধারের মাত্র একদিন আগে বৃহস্পতিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান তার বাবার সঙ্গে কথা বলে তাকে জীবিত ও নিরাপদ অবস্থায় উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালানোর আশ্বাস দিয়েছিলেন। এই পুলিশ কর্মকর্তা জানান, অনন্তকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়াটাই সবচেয়ে বড় স্বস্তির বিষয়। তবে সে কীভাবে বিমানবন্দর এলাকায় পৌঁছাল এবং গত কয়েক দিন কোথায় ছিল, তা নিয়ে তদন্ত চলছে।

অনন্তর বাবা সোহাগ মিয়া বলেন, “আমার ছেলেকে পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া। যারা পাশে ছিলেন, দোয়া করেছেন এবং খুঁজে পেতে সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।” বর্তমানে রক্তমাখা পোশাক ও জুতা কীভাবে ভবনের ছাদে গেল এবং এই কয়েক দিন সে কোথায় ছিল, তা নিয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

নিখোঁজের চার দিন পর বিমানবন্দর থেকে জীবিত উদ্ধার শিক্ষার্থী অনন্ত

আপডেট সময় : ১২:৩৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬