ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় বিদ্যুৎ সাশ্রয় ও সৌরবিদ্যুৎ ব্যবহারে সচেতনতার আহ্বান খুলনায় বিদ্যুৎ সাশ্রয় ও সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান কাজের মাধ্যমে ‘ছায়া সিটি করপোরেশন’ গড়ার ঘোষণা সেলিম উদ্দিনের নাটোর ছাত্রদল নেতার বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ আ.লীগকে ফেরাতে জামায়াত রাজনীতি ঘোলাটে করছে: ডিএসসিসি প্রশাসক নকলায় শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কিশোরীর জবি সাংবাদিকতা অ্যালামনাইয়ের নেতৃত্বে নজরুল-রাজু মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশী আটক নেপালে হিমবাহ ধসে নিহত বেড়ে ৫৪৭, নিখোঁজ ৫১৭ বিদেশি শুটিং শুরুর ঠিক আগে প্রিয়াঙ্কার ‘রিসেট’ সিনেমা ছাড়লেন অরল্যান্ডো ব্লুম

গোয়ালাবাজার ও তাজপুর নিয়ে ‘ওসমানীনগর’ পৌরসভা গঠনের উদ্যোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের ওসমানীনগর উপজেলার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা পূরণে গোয়ালাবাজার ও তাজপুরকে সমন্বয় করে ‘ওসমানীনগর’ নামে একটি নতুন পৌরসভা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপির সহযোগিতা কামনা করে একটি আধা-সরকারি (ডিও) পত্র দিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৃহস্পতিবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর কাছে পাঠানো ওই পত্রে নতুন এই পৌরসভা প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করতে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হয়। পত্রে সাবেক এই পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা উল্লেখ করেন, ওসমানীনগর উপজেলার প্রধান দুটি বাণিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজার ও তাজপুর দীর্ঘদিন ধরে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন এই দুটি এলাকায় ইতিমধ্যে বাজার, বিপণিবিতান, ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসহ শহরায়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের অবকাঠামো গড়ে উঠেছে। প্রতিদিন ওসমানীনগর ও এর পার্শ্ববর্তী এলাকার বিপুলসংখ্যক মানুষ তাদের নাগরিক প্রয়োজন মেটাতে এই দুটি কেন্দ্রে যাতায়াত করেন।

এর আগে, গত ১৫ মে ‘আমার দেশ’ পত্রিকার অনলাইন সংস্করণে ‘সাবেক এই পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার কাছে ওসমানীনগরবাসীর ৬ দফা দাবি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনে ওসমানীনগরকে পৌরসভায় উন্নীত করার দাবিসহ স্থানীয় নানা সমস্যা ও প্রত্যাশার কথা বিশদভাবে তুলে ধরা হয়। সংবাদ প্রকাশের প্রায় সাড়ে তিন মাসের মাথায় পৌরসভা গঠনের এই প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা হুমায়ুন কবিরের ছবি এবং মন্ত্রণালয়ে পাঠানো চিঠির অনুলিপি পোস্ট করে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন।

পৌরসভা প্রতিষ্ঠার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান বলেন, পৌরসভা গঠন ছিল স্থানীয় জনগণের প্রাণের দাবি। একই আসনের বিশ্বনাথ পৌরসভা পেলেও ওসমানীনগর দীর্ঘদিন ধরে এই সুবিধা থেকে বঞ্চিত ছিল। এবার সেই বঞ্চনার অবসান ঘটতে যাচ্ছে।

উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. গয়াস মিয়া বলেন, ওসমানীনগরকে পৌরসভায় রূপান্তর করার দাবিটি দীর্ঘদিনের। গোয়ালাবাজার ও তাজপুরকে যুক্ত করে এই পৌরসভা প্রতিষ্ঠার উদ্যোগটি সফলভাবে বাস্তবায়িত হলে তা ওসমানীনগরবাসীর জন্য একটি ঐতিহাসিক অর্জন হবে।

তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমরান রব্বানী জানান, ওসমানীনগর পৌরসভা বাস্তবায়িত হলে পরিকল্পিত নগরায়ণ ও নাগরিক সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সাথে এই এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

গোয়ালাবাজার ও তাজপুর নিয়ে ‘ওসমানীনগর’ পৌরসভা গঠনের উদ্যোগ

আপডেট সময় : ০৯:০০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬