সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরানকে সংলাপে বসার আহ্বান চীনের
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:০০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ওয়াশিংটনের পক্ষ থেকে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছে চীন। আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এই আহ্বান জানান। তিনি বলেন, সামরিক শক্তি প্রয়োগ কিংবা চাপ সৃষ্টির কৌশল কেবল উত্তেজনাই বাড়াবে, যা কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়।
সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে লিন জিয়ান আরও বলেন, বিদ্যমান বিরোধগুলো সামরিক পথে না গিয়ে সংলাপ ও আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh



























