ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুম্বাইয়ে জয়শঙ্কর-রুবিও দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেল জ্বালানি ও প্রতিরক্ষা মানবজমিনের সংবাদের পর অসহায় আঁখির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আইসিসির স্লো ওভার রেটের শাস্তি পেল পাকিস্তান ও শ্রীলঙ্কা দ্বিতীয় কন্যার নাম জানালেন দীপিকা-রণবীর ইয়েমেনে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা ও লুটপাট ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গঠনই বিএনপির আদর্শ: সুলতান টুকু ফ্রান্সে কারফিউতে সহিংসতা কমলেও নতুন বিক্ষোভের আশঙ্কা

দাগনভূঞায় বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৫৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর দাগনভূঞা উপজেলার মোমারিজপুর ও কৃষ্ণরামপুর এলাকার সংযোগকারী একটি বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতির কারণে শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীসহ স্থানীয় কয়েকটি গ্রামের হাজার হাজার বাসিন্দা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফাজিলেরঘাট বাজার সংলগ্ন দাগনভূঞা-সোনাগাজী সড়কে ব্যবহৃত এই বেইলি ব্রিজটি পরবর্তীতে মোমারিজপুর ও কৃষ্ণরামপুর এলাকার যাতায়াত সহজ করার লক্ষ্যে স্থানান্তর করা হয়েছিল। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাব, লোহার কাঠামোতে মরিচা ধরা এবং অতিরিক্ত যানবাহনের চাপের কারণে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। বর্তমানে পাটাতন ভেঙে যাওয়ায় হেঁটে বা মোটরসাইকেলে পারাপার হওয়াও অসম্ভব হয়ে পড়েছে।

সেতুটি অচল হয়ে পড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ফাজিলেরঘাট হাই স্কুলগামী শিক্ষার্থীরা। তাদের দীর্ঘ পথ ঘুরে বিকল্প উপায়ে যাতায়াত করতে হচ্ছে। এছাড়া কৃষিপণ্য ও বাণিজ্যিক মালামাল সরাসরি পরিবহন করতে না পারায় স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের অতিরিক্ত পরিবহন খরচ গুনতে হচ্ছে। ভোগান্তি লাঘবে এলাকাবাসী দ্রুত ব্রিজটি সংস্কার অথবা নতুন স্থায়ী সেতু নির্মাণের জোরালো দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম জানান, ব্রিজের বর্তমান অবস্থা পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

দাগনভূঞায় বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ১১:৫৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬