ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরুড়ায় বিজরা-রহিমানগর সড়ক নির্মাণে দরপত্র অবহেলা ও অনিয়মের অভিযোগ মুম্বাইয়ে অজয় দেবগণের বাংলোর অবৈধ অংশ ভাঙল পৌরসভা কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ বাংলালিংক গ্রাহকরা পাবেন স্টারলিংক মোবাইল সুবিধা ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ

বার্মিংহামে বিয়ের অনুষ্ঠানে পেট্রোলবোমা হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন অতিথিরা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যের বার্মিংহামের স্পার্কব্রুক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানের বাইরে ভয়াবহ পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে হাইগেট রোডের 'রয়্যাল শালিমার' ভেন্যুর সামনে এই হামলার ঘটনা ঘটে। ওই সময় ভেন্যুর ভেতরে প্রায় ৫০০ অতিথি বিয়ের উৎসবে অংশ নিচ্ছিলেন এবং বাইরে সারি সারি বিলাসবহুল গাড়ি রাখা ছিল।

হামলার সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো পোশাক পরা তিনজন ব্যক্তি রাস্তার বিপরীত পাশ থেকে এসে ভেন্যুর সামনের ফুটপাতে পরপর তিনটি জ্বলন্ত পেট্রোলবোমা নিক্ষেপ করেন। এরপর তাদের একজন গাড়ির সারির কাছে গিয়ে আগুন ধরিয়ে দেন। এতে মুহূর্তের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়ে এবং অন্তত দুটি বিলাসবহুল গাড়িতে আগুন ধরে যায়। বিভিন্ন প্রতিবেদনে গাড়ি দুটি ল্যাম্বরগিনি ও ম্যাকলারেন মডেলের বলে উল্লেখ করা হলেও পুলিশ নিশ্চিত করেনি।

ঘটনার সময় গাড়ির কাছাকাছি বেশ কয়েকজন অতিথি ও শিশু অবস্থান করছিলেন। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে অনেকে দৌড়ে নিরাপদ স্থানে সরে যান। প্রত্যক্ষদর্শী ফাহিম কায়ানি জানান, কয়েকজন অতিথি সাহস করে জ্বলন্ত বস্তুগুলো গাড়ি থেকে দূরে সরিয়ে ফেলায় বড় ধরনের অগ্নিকাণ্ড ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। ভেন্যুর কর্মীরা দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলাকারীদের তিনজনকেই মোল স্ট্রিট দিয়ে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে এবং তারা একটি সাদা রঙের ভক্সওয়াগন গলফ গাড়িতে উঠে এলাকা ত্যাগ করে। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। তবে হামলার উদ্দেশ্য বা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে পুলিশ এখনো কোনো তথ্য প্রকাশ করেনি। রয়্যাল শালিমারের ওয়েবসাইট অনুযায়ী, ২৩৮ হাইগেট রোডের এই ভেন্যুর গ্র্যান্ড হলে একসঙ্গে ৮৫০ জন অতিথি বসতে পারেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বার্মিংহামে বিয়ের অনুষ্ঠানে পেট্রোলবোমা হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন অতিথিরা

আপডেট সময় : ১১:১৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬