ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিকে ‘পারমাণবিক বোমা’ হিসেবে ব্যবহার করছে ইরান দক্ষিণ কোরিয়ায় ২৪৩ বাংলাদেশি শিক্ষার্থীর টাকা ফেরত পেতে আইনি লড়াই শুরু নাটোরে ১৪০ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আফ্রিকার দুর্গম এলাকায় চিকিৎসাসেবার জন্য সৌর অ্যাম্বুলেন্স উদ্ভাবন মঠবাড়িয়ায় পানি সংকট নিরসনে সরেজমিনে ইউএনও ও পৌর প্রশাসক লালমোহনে ৫০ ইয়াবাসহ চার মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, ৫ বছরের শিশু নিহত নেপালে বন্যার মরদেহের দুল চুরির ঘটনায় গ্রেপ্তার ২ কক্সবাজারে মদের বারে মাতালদের সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাছাত্রদের ওপর পুলিশি হামলার নিন্দা নেজামে ইসলামের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনগণের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক শক্তি প্রয়োগের নয়, বরং আস্থা ও ন্যায়বিচারের হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবির জবাব যদি লাঠি ও গুলিতে দেওয়া হয়, তবে তা রাষ্ট্রের প্রতি মানুষের বিশ্বাসকেই নষ্ট করবে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাছাত্রদের ওপর পুলিশি হামলা, লাঠিচার্জ ও গুলি বর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে তিনি এই মন্তব্য করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চশব্দে গানবাজনা করার প্রতিবাদ জানাতে গিয়ে মাদরাসাশিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং পরবর্তীতে শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক বলে অভিহিত করেছেন মাওলানা মূসা বিন ইযহার। তিনি অবিলম্বে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

নেজামে ইসলাম পার্টির মহাসচিব মনে করিয়ে দেন যে, মাদরাসাছাত্ররাও এ দেশের সমান নাগরিক। দেশের অন্য সব শিক্ষার্থীর মতো তাদেরও জীবন, মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার সমান অধিকার রয়েছে। ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি কোনো ধরনের অবজ্ঞা, বৈষম্য বা পূর্বধারণা পোষণ করা রাষ্ট্রের ভাবমূর্তি ও সামাজিক সম্প্রীতির জন্য মারাত্মক ক্ষতিকর বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূল দায়িত্ব জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষা করা উল্লেখ করে মাওলানা মূসা বিন ইযহার বলেন, যেকোনো পরিস্থিতিতে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ উঠলে তার জবাবদিহি নিশ্চিত করতে হবে। কারণ, রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে হতে পারে না। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রশাসনকে আরও সংযত, দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও নাগরিক অধিকার রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।

বিবৃতিতে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অভিযোগের সমাধান সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে না করে রাষ্ট্রীয় শক্তি প্রয়োগের অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই সংঘর্ষের সূত্রপাত কীভাবে হলো, শিক্ষার্থীদের ওপর কী ধরনের বলপ্রয়োগ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ কতটা আইনসঙ্গত ছিল—তা দ্রুত তদন্তের মাধ্যমে জাতির সামনে স্পষ্ট করার জন্য একটি স্বচ্ছ ও নিরপেক্ষ অনুসন্ধান জরুরি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাছাত্রদের ওপর পুলিশি হামলার নিন্দা নেজামে ইসলামের

আপডেট সময় : ০৪:৫৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬