ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুসফুস ক্যানসারে আক্রান্ত স্থপতি রাজিউদ্দীন আহমাদ কানাডায় চিকিৎসাধীন লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক মাছুম আহমদ নিহত শ্রমিক কল্যাণ তহবিলে প্রথমবারের মতো মুনাফার অংশ দিল বিমান পরকীয়ার অভিযোগে বোয়ালমারীতে জামায়াত নেতার পদ স্থগিত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : শামা ওবায়েদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজের ইন্তেকাল সংসদীয় কমিটির বৈঠকে আমন্ত্রণ পাননি বহিষ্কৃত সাংসদ গাজী নজরুল ইসলাম বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নিয়মে নতুন নির্দেশনা সিসিটিভি ফুটেজ চেয়ে হল প্রাধ্যক্ষের কার্যালয়ে শিক্ষকদের পথ আগলে ধরলেন ছাত্রনেতারা রাজধানীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পাঁচ শতাধিক আলেমের বিশেষ আলোচনা সভা

তিন জেলায় নারীদের জন্য বিআরটিসির পিংক বাসের যাত্রা শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বিআরটিসি বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া—এই তিন জেলায় মোট ১৪টি বাস নিয়ে ১৩টি রুটে সেবাটি পরিচালিত হচ্ছে। এর মধ্যে ঢাকায় ১০টি, চট্টগ্রামে ২টি এবং বগুড়ায় ২টি বাস চলাচল করবে। বিআরটিসির তথ্য অনুযায়ী, ঢাকায় ১০টি রুটে চলাচলকারী বাসগুলোর মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস। এছাড়া চট্টগ্রাম ও বগুড়ায় দুটি করে রুটে দুটি করে দ্বিতল বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে। এই বিশেষ সার্ভিসের মাধ্যমে ঢাকা মহানগরীর ১০৬টি, চট্টগ্রামের ১২টি এবং বগুড়ার ১৬টিসহ মোট ১৩৪টি স্টপেজে নারী যাত্রীরা যাতায়াতের সুবিধা পাবেন।

উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি আরও বলেন, কেবল বাসে চড়ার সময় নয়, বরং বাসের জন্য অপেক্ষার সময় এবং নামার সময়ও নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। গণপরিবহনে ওঠা-নামার সময় হয়রানি বা অনিরাপদ পরিস্থিতি তৈরি হলে নারীরা গণপরিবহন ব্যবহারে আগ্রহ হারিয়ে ফেলেন, যা রোধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

তিন জেলায় নারীদের জন্য বিআরটিসির পিংক বাসের যাত্রা শুরু

আপডেট সময় : ১০:০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬