ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ ঘণ্টা আটকের পর মুচলেকায় মুক্তি পেলেন মাহদিসহ ৩ জন বাথরুমে হঠাৎ অসুস্থ হওয়ার কারণ ও সুরক্ষার উপায় শতবর্ষী দিদির জন্য ‘গাড়ি’ চাইল ৯ বছরের তুলি, উপহার দিলেন ইউএনও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সমন্বয় সেল গঠন সৌদির আরামকো তেল শোধনাগারে ইয়েমেনি বাহিনীর ড্রোন হামলা মহাসড়কে থ্রি হুইলার চলাচলে কঠোর নিষেধাজ্ঞা: স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩টি সামরিক অভিযান রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ২৬ জন গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট

চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকার আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। জনসচেতনতামূলক এক বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস এই পরামর্শ দিয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে তথ্য আদান-প্রদান ও যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও, সেখানে প্রকাশিত বা শেয়ার করা পোস্ট, মন্তব্য, ছবি ও ভিডিও অনেক ক্ষেত্রে আইনি জটিলতার কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে ধর্ম, রাজনীতি, জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা এবং অন্যান্য সংবেদনশীল বিষয়ে কনটেন্ট প্রকাশ বা শেয়ার করার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

কোনো তথ্য শেয়ার করার আগে এর সত্যতা যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়ে দূতাবাস জানিয়েছে, সংশ্লিষ্ট দেশের আইনের পরিপন্থি, উসকানিমূলক, হুমকিমূলক, বৈষম্যমূলক বা আপত্তিকর কনটেন্ট প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। এছাড়া কোনো পোস্ট বা কনটেন্টের মাধ্যমে সহিংসতা কিংবা উগ্রবাদী কর্মকাণ্ডকে সমর্থন করা হচ্ছে—এমন ধারণা তৈরি হতে পারে, এমন বিষয় থেকেও দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, সংশ্লিষ্ট দেশের সামাজিক মূল্যবোধ ও সংবেদনশীলতার প্রতি সম্মান দেখিয়ে একটি নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার আইনি ও অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়াতে সাহায্য করে এবং বিদেশে বাংলাদেশ ও বাংলাদেশি নাগরিকদের মর্যাদা ও ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতে ভূমিকা রাখে। সবশেষে, চার দেশে বসবাসরত প্রবাসীদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যম আইনসম্মতভাবে ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকার আহ্বান

আপডেট সময় : ০২:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬