ঢাকা ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাগার থেকে হাসপাতালে ইমরান খানকে চিকিৎসার নির্দেশ সুপ্রিম কোর্টের পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থার উন্নতি, দৃষ্টিশক্তি প্রায় স্বাভাবিক ২০ এমপির অযোগ্যতা ইস্যুতে স্পিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে প্রয়োজনীয় খাতে খরচে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী নারীদের যাতায়াতে বিআরটিসির নতুন পিংক বাস সার্ভিস চালু নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান ধীরজ শেঠ বাদ পড়া ১৬ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনছে সরকার মহাকাশ থেকে পৃথিবীর বিস্ময়কর ছবি তুললেন নভোচারী জেসিকা মেয়ার ভারতে ১৪ রাজ্যে একযোগে অভিযান, গ্রেপ্তার ২৫৩ সন্দেহভাজন

ইরানের সঙ্গে উত্তেজনায় ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৩৩ শতাংশে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বৃদ্ধির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। রয়টার্স/ইপসোসের সর্বশেষ জরিপ অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কাজের অনুমোদনের হার এখন মাত্র ৩৩ শতাংশে দাঁড়িয়েছে, যা তার বর্তমান মেয়াদের সর্বনিম্ন। এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে তার জনপ্রিয়তার হার একই অবস্থানে নেমে এসেছিল। সোমবার শেষ হওয়া চার দিনের এই জরিপে অংশগ্রহণকারী ৬৪ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন। চলতি মাসের শুরুর দিকে এই হার ছিল ৩৫ শতাংশ।

জরিপে অংশগ্রহণকারীদের একটি বড় অংশ মনে করছেন যে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই সংঘাত খুব দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নেই। প্রায় ৮০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা দীর্ঘস্থায়ী হতে পারে। রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে দেখা যায়, ৮৭ শতাংশ ডেমোক্র্যাট এবং ৭১ শতাংশ রিপাবলিকান সমর্থকও মনে করছেন এই সংঘাত দীর্ঘায়িত হবে। মাত্র ১৬ শতাংশ উত্তরদাতা মনে করছেন যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে।

চলতি বছর ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই ট্রাম্পের জনপ্রিয়তায় চাপ সৃষ্টি হয়। এই সংঘাতের ফলে বিশ্ববাজারে তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ বাধাগ্রস্ত হয়েছে এবং যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বেড়েছে। এর ফলে মার্কিন পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাশাপাশি নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান দলের ওপর রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প দীর্ঘস্থায়ী যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং শুরুতে বলেছিলেন সংঘাত কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে। তবে ইরান প্রতিরোধ অব্যাহত রাখায় এবং হরমুজ প্রণালিতে তেল পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় সেই প্রতিশ্রুতি হুমকির মুখে পড়েছে। জরিপে মাত্র ২০ শতাংশ মার্কিনি যুদ্ধ শুরু করার সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন, এমনকি রিপাবলিকানদের মধ্যেও মাত্র অর্ধেক এই যুদ্ধের সমর্থন করেছেন।

জরিপটিতে অর্থনীতির ক্ষেত্রেও রিপাবলিকানদের জন্য সতর্কবার্তা উঠে এসেছে। প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো ভোটাররা অর্থনীতি পরিচালনায় রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটদের ওপর বেশি আস্থা প্রকাশ করেছেন। ৩৮ শতাংশ ভোটার অর্থনীতি পরিচালনায় ডেমোক্র্যাটদের দক্ষ মনে করছেন, যেখানে রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩৫ শতাংশ। এছাড়া অভিবাসন নীতিতেও রিপাবলিকানদের দীর্ঘদিনের এগিয়ে থাকার ব্যবধান মাত্র ২ শতাংশ পয়েন্টে নেমে এসেছে, যা ট্রাম্পের মেয়াদের সর্বনিম্ন। রয়টার্স/ইপসোসের এই অনলাইন জরিপটি ১ হাজার ১৬৬ জন প্রাপ্তবয়স্কের ওপর চালানো হয়েছে এবং এতে ভুলের সীমা প্লাস বা মাইনাস ৩ শতাংশ পয়েন্ট।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ইরানের সঙ্গে উত্তেজনায় ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৩৩ শতাংশে

আপডেট সময় : ১২:৩০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬