ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জীবননগর সীমান্তে ভারতে পালানোর সময় ২ বাংলাদেশি গ্রেপ্তার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের নুরুজ্জামান হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেতা নানা পাটেকর বাড়তি খরচে কমছে লাভ, বরিশালে সংকটে প্রতিমাশিল্পীরা দৌলতপুরে মাদ্রাসা শিক্ষককে ঘিরে পুলিশের ওপর হামলা, আহত ৬ ট্রেনে নিখোঁজ আসামের নৃত্যশিল্পীর মরদেহ উদ্ধার আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ আজ কিংবদন্তি বিপ্লবী চে গেভারার মৃত্যুবার্ষিকী যুদ্ধের তিন বছরে ধ্বংসস্তূপে পরিণত গাজা, বদলে গেছে চেনা শহরের রূপ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন স্পিনার

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিন লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দি থাকার পর আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সার্বিক সহযোগিতায় বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের নিরাপদ ও মানবেতর জীবন থেকে মুক্তি দিয়ে দেশে প্রত্যাবাসন করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে ১৫ জন অসুস্থ ব্যক্তি ছাড়াও ৩ জন নারী এবং এক শিশু রয়েছেন।

জানা গেছে, উন্নত জীবনের আশায় অনিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন এসব বাংলাদেশি। তবে সমুদ্রপথে যাত্রাকালে তারা উদ্ধার বা আটক হন এবং পরবর্তীতে লিবিয়ার গ্যানফুদা ডিটেনশন সেন্টারে দীর্ঘ সময় মানবেতর পরিবেশে বন্দি জীবন কাটান।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত সমন্বয়ের মাধ্যমে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এছাড়া বেনগাজীর গ্যানফুদা এবং ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিয়মিত সাক্ষাৎকার গ্রহণ ও পরিচয় যাচাইয়ের কাজ চলছে, যাতে অবশিষ্টদেরও পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

এর আগে গত ৭ আগস্ট লিবিয়া থেকে ৩৪০ জন বাংলাদেশি দেশে ফিরেছিলেন। সর্বশেষ ১৭৪ জনসহ চলতি মাসেই মোট ৫১৪ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ দূতাবাস দালাল ও মানব পাচারকারীদের প্রলোভনে না পড়ে আইনসম্মত ও নিরাপদ অভিবাসনপথ অনুসরণের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

আপডেট সময় : ০৯:৪৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬