ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

তারাকান্দায় ট্রান্সফরমার বিকল: দুই মাস ধরে অন্ধকারে দুই গ্রাম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:১৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পিডিবির একটি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় দুই মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন দুই গ্রামের মানুষ। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, যা স্থানীয়দের ভোগান্তি চরমে নিয়ে গেছে।

জানা গেছে, ফুলপুর বিদ্যুৎ সরবরাহের আওতাধীন তারাকান্দা উপজেলা শহরের অদূরে অবস্থিত দুগাছি ও মোকামিয়াকান্দা গ্রামের বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত ট্রান্সফরমারটি দুই মাস আগে নষ্ট হয়ে যায়। এরপর থেকে গ্রাম দুটিতে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, দীর্ঘ দুই মাস বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে তারা মারাত্মক কষ্টের সম্মুখীন হচ্ছেন। এছাড়া বাড়িতে থাকা ফ্রিজগুলো অকেজো হয়ে পড়ায় খাদ্যসামগ্রী সংরক্ষণ করা যাচ্ছে না। বিদ্যুৎনির্ভর দৈনন্দিন সব কাজকর্মও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসী জানান, সমস্যাটি সমাধানের জন্য ফুলপুর পিডিবি কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে ফুলপুর বিদ্যুৎ সরবরাহের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হোসেন জানিয়েছেন, বিকল ট্রান্সফরমারটি দ্রুত মেরামত করে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

তারাকান্দায় ট্রান্সফরমার বিকল: দুই মাস ধরে অন্ধকারে দুই গ্রাম

আপডেট সময় : ০৭:১৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬