ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত তিন আরোহী বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ছয় মাসে নিহত ৩৯ নেতাকর্মী দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের ২০২৬-২৭ অর্থবছরের ৫,০১৯ কোটি টাকার বাজেট অনুমোদন তারাকান্দায় ট্রান্সফরমার বিকল: দুই মাস ধরে অন্ধকারে দুই গ্রাম দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা ২০২৭ সালের হজের আগাম প্রস্তুতি শুরু করল সৌদি আরব হার্ভার্ডের অ্যালামনাই অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি কুদসিয়া হুদা বগুড়ায় সাত মাসে সড়ক দুর্ঘটনায় ২০৬ জনের প্রাণহানি ওমানের ওপর বোমা হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শিক্ষকদের অনুপস্থিতিতে কুড়িগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ

শেরপুর হাসপাতালে দালাল আটক, আনসার সদস্যদের তৎপরতায় পুলিশে সোপর্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের বিভ্রান্ত করার অভিযোগে সাখাওয়াত হোসেন পুতুল নামের এক দালালকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে আনসার সদস্যরা তাকে আটক করেন।

হাসপাতাল সূত্র জানায়, আটক ব্যক্তি রোগীদের কৌশলে হাসপাতালের বাইরে বিভিন্ন প্রাইভেট ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করাতে প্ররোচিত করছিলেন। বিষয়টি টহলরত অঙ্গীভূত আনসার সদস্যদের নজরে আসলে তারা তাৎক্ষণিকভাবে পিসি মোঃ কাজিম উদ্দিনকে বিষয়টি অবহিত করেন। পরে পিসির নির্দেশনায় এপিসি মোহাম্মদ আনিসুর রহমান ও আনসার সদস্য মোঃ হারিস রহমান ঘটনাস্থলে গিয়ে ওই দালালকে আটক করেন।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আটককৃত দালালকে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। সরকারি হাসপাতালে আনসার সদস্যদের এমন সক্রিয় ও পেশাদার ভূমিকার কারণে সাধারণ চিকিৎসা সেবাগ্রহীতারা তাঁদের ভূয়সী প্রশংসা করেছেন। উল্লেখ্য, দেশের সরকারি হাসপাতালগুলোতে জনভোগান্তি দূর করতে এবং দালালদের দৌরাত্ম্য বন্ধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

শেরপুর হাসপাতালে দালাল আটক, আনসার সদস্যদের তৎপরতায় পুলিশে সোপর্দ

আপডেট সময় : ০৬:১৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬