ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের ২০২৬-২৭ অর্থবছরের ৫,০১৯ কোটি টাকার বাজেট অনুমোদন তারাকান্দায় ট্রান্সফরমার বিকল: দুই মাস ধরে অন্ধকারে দুই গ্রাম দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা ২০২৭ সালের হজের আগাম প্রস্তুতি শুরু করল সৌদি আরব হার্ভার্ডের অ্যালামনাই অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি কুদসিয়া হুদা বগুড়ায় সাত মাসে সড়ক দুর্ঘটনায় ২০৬ জনের প্রাণহানি ওমানের ওপর বোমা হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শিক্ষকদের অনুপস্থিতিতে কুড়িগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ শেরপুর হাসপাতালে দালাল আটক, আনসার সদস্যদের তৎপরতায় পুলিশে সোপর্দ রংপুরে সাংবাদিকদের থানায় ঢুকতে গলায় আইডি কার্ড ঝোলানোর নির্দেশ

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যাত্রা শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চায় নতুন মাত্রা যোগ করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে 'বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি' (বাইবিসাস)। সোমবার ১৭ আগস্ট বিকালে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

দশ সদস্যের নবগঠিত এই প্রতিষ্ঠাকালীন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও এটিএন বাংলার সংবাদকর্মী হাবিবুল্লাহ। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী এবং দ্য ডেইলি ক্যাম্পাস ও মেডিভয়েসের প্রতিনিধি মুজাহিদুল ইসলাম। এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন নয়া দিগন্তের সাদাফ হোসেন জিহাদ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল্দীন মজুমদার, প্রচার ও দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান, প্রকাশনা সম্পাদক শওকত জামিল প্রিন্স, আইটি সম্পাদক আল আমীন, অর্থ সম্পাদক আবিদ হাসান এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মঞ্জুরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন (অব.)। তিনি তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার বিভাগ থাকলে এটি একটি স্বয়ংক্রিয় ক্লাবে রূপ নিত। বর্তমানে সাংবাদিকতা এক্সট্রা কারিকুলামের অন্তর্ভুক্ত উল্লেখ করে তিনি একাডেমিক ও কো-কারিকুলাম কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং সমিতির উদ্দেশ্য ও গণতন্ত্রের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

সাংবাদিকতার নৈতিকতার ওপর জোর দিয়ে ভিসি বলেন, মহান এই পেশায় হলুদ সাংবাদিকতা বা অপসাংবাদিকতার মতো নেতিবাচক চর্চা থাকতে পারে, যা থেকে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। একইসাথে তিনি ঘোষণা দেন যে, অন্যান্য বিভাগের মতো সাংবাদিক সমিতির মাধ্যমে প্রতি মাসে 'ইউনিভার্সিটি অব ইউথ জার্নাল' নামে একটি ম্যাগাজিন প্রকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. সোহেল আল বিরুনী, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১০ সদস্য বিশিষ্ট নবগঠিত প্রতিষ্ঠাকালীন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও এটিএন বাংলার সংবাদকর্মী হাবিবুল্লাহ এবং সেক্রেটারি হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী ও দ্য ডেইলি ক্যাম্পাসের ক্যাম্পাস প্রতিনিধি ও স্বাস্থ্যবিষয়ক পত্রিকা মেডিভয়েসের স্টাফ রিপোর্টার মুজাহিদুল ইসলাম।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যাত্রা শুরু

আপডেট সময় : ০৩:১৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬