ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় কাফনের কাপড় জড়িয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া সাবেক ছাত্রদল নেতার নোয়াখালীতে পচা ডিম দিয়ে কেক তৈরি, বেকারিকে জরিমানা ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে কাজ চলছে: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি খতিয়ে দেখছে সরকার ৬৫.৪ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় যোগ দিচ্ছেন রদ্রি মিরপুরে লর্ডসের ব্যালকনির আদলে ‘টাইগার্স ডেন’ লাউঞ্জের উদ্বোধন তারেক রহমানের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ ব্যবসায়ীর সঙ্গে বিয়ের গুঞ্জনে নীরব নায়িকা পূজা চেরী সড়ক ও বাঁধ রক্ষায় বিন্নি ঘাস ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি জ্বালানি সংকট নিরসনে ৯০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের দাবি জামায়াতের

মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ১২ জন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে চারজন মাদক কারবারি এবং মাদক সেবনের দায়ে আটজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের পরে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন মো. সাদ্দাম প্রধানিয়া (২০), আবদুল মান্নান সরকার (২৯), গোলাম রাব্বী (২২) ও শাহ আলম (৩০)। এছাড়া মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন সাব্বির হোসেন (২১), জিসান (২০), মো. জিসান (১৮), মো. সৈকত দেওয়ান (২৯), রবিউল হাসান (২৭), মো. শফিকুল ইসলাম (৫২), হাবিব (২৬) ও মো. জামান মাঝি (৩৫)।

আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানে আটককৃতদের মধ্যে সাতজন মাদকসেবীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান জানান, মাদক সমাজ ও যুবসমাজের জন্য একটি ভয়ংকর হুমকি। তিনি স্পষ্ট করেন যে, মাদক কারবারি কিংবা মাদক সেবনের সঙ্গে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে রাখা হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি বলেন, মাদক কেবল ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং এটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ১২ জন গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৪৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬