ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়াকে নিয়ে ব্রডের মজা, ওয়ার্নারের পাল্টা বার্তা ‘বাংলাদেশকে ছোট কোরো না’ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবসহ আটক ৩ ভারতে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুরের দুই বন্ধুর মৃত্যু গণআকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমের কাঠামোগত রূপান্তর জরুরি: তথ্যমন্ত্রী কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি কবির সম্পাদক ঝুলন সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর সরকারি নথিতে প্রথমবারের মতো নবম পে স্কেলের বিস্তারিত তথ্য ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৮ যুবক, পরিবারে চলছে শোকের মাতম উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি মধুখালীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

সৌরবিদ্যুতে চার্জ হবে ই-রিকশা, ঢাকায় থাকবে আট জোনের আলাদা রং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশা ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে নতুন বিধিমালা প্রণয়নের কাজ করছে স্থানীয় সরকার বিভাগ। সৌরবিদ্যুতের বাইরে চার্জ দেওয়া হলে এসব যানের নিবন্ধন বা নবায়ন করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, ই-রিকশাগুলোকে সিটি করপোরেশন ও পৌরসভার আওতায় আনা হচ্ছে এবং এ সংক্রান্ত আইন ইতিমধ্যে পাস হয়েছে। তিনি বলেন, ই-রিকশাগুলো যে চার্জ দেবে, সেটি অবশ্যই সৌরবিদ্যুতে করতে হবে। এটি নিশ্চিত করবে সিটি করপোরেশন ও পৌরসভাগুলো। এছাড়া এখন থেকে নিবন্ধন প্রদানের পাশাপাশি ফিটনেস সনদ প্রদানের ব্যবস্থাও করা হচ্ছে।

রাজধানীর যানজট ও শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা শহরকে আটটি জোনে ভাগ করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চারটি এবং উত্তর সিটি করপোরেশনে চারটি জোন থাকবে। প্রতিটি জোনের রিকশার জন্য আলাদা রঙের ব্যবস্থা থাকবে। প্রতিমন্ত্রী আরও জানান, এক জোনের রিকশা যেন অন্য জোনে চলাচল করতে না পারে, তা নিশ্চিত করতে জিও ফেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হবে।

সভায় সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর ও সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা হবে। সরকারি অফিসের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ ব্যয় কমানো ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সংসদ ভবনে ইতিমধ্যে এই কার্যক্রম শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে অন্যান্য সরকারি অফিসেও সম্প্রসারণ করা হবে। সভায় মন্ত্রণালয়ের ১৮০ দিনের কার্যক্রমের একটি সংক্ষিপ্ত চিত্রও তুলে ধরা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

সৌরবিদ্যুতে চার্জ হবে ই-রিকশা, ঢাকায় থাকবে আট জোনের আলাদা রং

আপডেট সময় : ০৫:২৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬