ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬ বছর বয়সে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন লক্ষ্মণন বেলজিয়ামে নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ চলতি অর্থবছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর অভাবনীয় সাফল্য রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টের আদেশ মঙ্গলবার জাতিসংঘের আল-কায়েদা রিপোর্ট অনুমাননির্ভর, গুরুত্ব দিচ্ছে না সরকার কালীগঞ্জে ৮০ স্কুলে নেই নৈশপ্রহরী, দেওতলা বিদ্যালয়ে দেড় লাখের চুরি ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে এডিবির সহযোগিতা রাজধানীতে বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিসের উদ্বোধন কাল শিগগিরই গঠিত হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন

বিশ্ব রোবটিক্স চ্যাম্পিয়নশিপ জয় করল সেন্ট যোসেফের তিন খুদে শিক্ষার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিজ্ঞান, মেধা ও প্রগতির দুরন্ত ছন্দে আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্ব জয় করল বাংলাদেশের তিন খুদে রোবটিক্স উদ্ভাবক। সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির তিন মেধাবী শিক্ষার্থী—আলবি আহমেদ খান আহনাফ, অরনী শাহা এবং সাফওয়াত জামান আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতা ‘RoboRAVE World Championship 2026’-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

জাপানের ওসাকায় আয়োজিত এই বহুজাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান ছিনিয়ে নেয় বাংলাদেশের দল ‘Team Atlas’। মাত্র ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এই তিন শিক্ষার্থী তাদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও অসামান্য প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে বৈশ্বিক মঞ্চকে তাক লাগিয়ে দেয়।

ওসাকার মাটিতে লাল-সবুজের পতাকা হাতে দাঁড়িয়ে তাদের এই বিশ্বজয় কেবল সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের জন্য নয়, বরং গোটা বাংলাদেশের প্রযুক্তি অঙ্গনের জন্য এক অভূতপূর্ব মাইলফলক। ক্ষুদে এই প্রযুক্তিবিদদের অদম্য অধ্যবসায় ও সাফল্য প্রমাণ করেছে যে, বয়সের সীমানা ছাড়িয়ে স্বপ্ন আর মেধার জোর থাকলে যেকোনো বিশ্বমঞ্চ জয় করা সম্ভব। আন্তর্জাতিক রোবটিক্স মানচিত্রে এই গৌরবময় বিজয় বাংলাদেশের নতুন প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক উদ্ভাবনের পথে এগিয়ে যেতে যুগান্তকারী অনুপ্রেরণা জোগাবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বিশ্ব রোবটিক্স চ্যাম্পিয়নশিপ জয় করল সেন্ট যোসেফের তিন খুদে শিক্ষার্থী

আপডেট সময় : ১০:১৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬