জামালপুরে এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৩:১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩ ৩৫৬ বার পড়া হয়েছে

মোঃ কবির হোসেন, জামালপুরঃ
বাংলাদেশের সর্বাধুনিক FULL HD স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এসএ টিভি ১১বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাঁটার মধ্যে দিয়ে পালান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯জানুয়ারি) রাতে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএ টিভির জেলা প্রতিনিধি ফজলে এলাহী মাকাম।
জামালপুর জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি
কামাল হোসেনের সভাপতিত্বে ও ডিবিসি টিভির জেলা প্রতিনিধি শুভ্র মেহেদীর সঞ্চালনায় সংক্ষিপ্ত
আলোচনা সভায়
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর টিআইবি সনাকের সভাপতি অজয় কুমার পাল, যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট ইউসুফ আলী, দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি মুকুল রানা, বাংলাদেশ টুডে পত্রিকার জেলা প্রতিনিধি এম সুলতানা আলম, যমুনা টিভির জেলা প্রতিনিধি শোয়েব হোসেন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি তানভীর আহাম্মেদ হিরা, বাংলা টিভির জেলা প্রতিনিধি কাউছার আহাম্মদ, মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিলন, টিপু সুলতান ও আরিফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, এসএ টিভি সংবাদ সহ বিভিন্ন ধরনের বিনোদন মূলক অনুষ্ঠান প্রচার করে দর্শকের মনে জায়গা করে নিয়েছে। আগামী দিনে এসএ টিভি বস্তুনিষ্ঠা সংবাদ প্রকাশের মধ্যে দিয়ে বাংলাদেশে আরো সুনাম অর্জন করবে। এই প্রত্যাশা ব্যাক্ত করে এবং উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে বক্তারা।
পরে এসএ টিভির ১১বছরে পদার্পণে কেক কাঁটার মধ্যে দিয়ে উদযাপন করা হয়।



























