ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

সোশ্যাল মিডিয়ায় নগ্ন ছবি পোস্ট করে বিতর্কে অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ায় নিজের একটি নগ্ন ছবি পোস্ট করেছেন, যা দেখে চমকে গিয়েছেন তার ভক্ত ও অনুরাগীরা। ছবিতে দেখা যায়, বিছানায় বসে থাকা অঙ্কিতার পরনে কোনো পোশাক নেই এবং তার মাথার চুলগুলো আলগা করে ছাড়া। জানালার ফাঁক দিয়ে আসা আলো তার মুখে পড়েছে, যার ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘আলো আর ছায়া’।

ছবিটি প্রকাশের পরপরই নেটিজেনদের তোপের মুখে পড়েন অঙ্কিতা। ভক্তরা ছবিটিকে ‘অশ্লীল’ আখ্যা দিয়ে তীব্র ট্রল ও নোংরা মন্তব্য করতে শুরু করেন। অর্পিতা নামের একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ওমা! আমি ভাবলাম, শ্মশান থেকে মরা উঠে বসে পড়েছে।’ চৈতালি ঘোষের মন্তব্য, ‘আগে মানুষ জামাকাপড় পরে সভ্য হয়েছিল। এখন মানুষ জামাকাপড় খুলে সভ্যতা প্রদর্শন করছে…। হায়রে সভ্যতা।’

অনেকে অভিনেত্রীর মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন। নূপুর ঘোষ লিখেছেন, ‘মনে হয় মাথায় একটু ডিস্টার্ব হয়েছে।’ সুস্মিতা দত্ত নামের একজন অনুরাগী আক্ষেপ করে লিখেছেন, ‘এই মেয়েটা এত ভালো অভিনেত্রী, সিরিয়ালে অপূর্ব অভিনয় দেখে ওর ফ্যান ছিলাম। এখন এরকম অধঃপতন হয়েছে। যে এত ভালো অভিনয় করে, তার এসব ছবি তুলে ভিউ জোগাড় করতে হচ্ছে!’ তন্ময় নামের আরেকজন লিখেছেন, ‘আহা, এই বয়েসে এসে আবার এসব কেন? হায়রে ইন্ডাস্ট্রি।’ এছাড়া আরও অসংখ্য মন্তব্য ভেসে আসছে, যার অনেকগুলোই প্রকাশের অযোগ্য। কেউ কেউ আবার কটাক্ষ করে বলেছেন, বিতর্ক বাড়লে অভিনেত্রী হয়তো একে এআই (AI) বলে চালিয়ে দেবেন।

উল্লেখ্য, নগ্ন ছবির এই বিতর্কের পাশাপাশি গত মে মাসে ‘অভিশপ্ত নাইটি’খ্যাত পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন অঙ্কিতা চক্রবর্তী। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, ২০২০ সালে দেবালয় পরিচালিত ‘পবিত্র পাপীজ’ সিরিজে কাজ করার সময় ২০২১ সালের সাকসেস পার্টিতে পরিচালক তাকে জোর করে চুম্বনের চেষ্টা করেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিচালককে আইনি নোটিশ পাঠানোর কথাও জানিয়েছিলেন অঙ্কিতা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সোশ্যাল মিডিয়ায় নগ্ন ছবি পোস্ট করে বিতর্কে অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী

আপডেট সময় : ০১:৫০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬