ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোল্যান্ডে বাংলাদেশিদের সামাজিকমাধ্যম ব্যবহারে দূতাবাসের জরুরি নির্দেশনা দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল বায়ুদূষণের শীর্ষে জার্কাতা, তালিকায় ২২তম অবস্থানে ঢাকা নতুন অবকাঠামোর চেয়ে বিদ্যমান ক্রীড়া স্থাপনা পূর্ণাঙ্গ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ভারত-ইতালি সম্পর্ক ‘গভীর ও শক্তিশালী’, জানাল পররাষ্ট্র মন্ত্রণালয় হরমুজ প্রণালি দখল করা যায় না, ট্রাম্পকে ইরানের কড়া হুঁশিয়ারি ২২৮ রানের লিড নিয়ে ডারউইন টেস্টে থামল বাংলাদেশ দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা তরুণ প্রজন্মের কাছে খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার ও প্রেরণা বাংলাদেশ সফর নিয়ে ভারত সরকারের অনুমতির অপেক্ষায় বিসিসিআই

মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে শহরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চে এই কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় ভুক্তভোগী পরিবার, সচেতন নাগরিক এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটিতে ছাত্রদল, ছাত্রশিবির, গণধিকার পরিষদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন। মিছিলটি শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর মিছিলটি সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয়।

সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবৈধভাবে বালু উত্তোলন অবিলম্বে বন্ধের দাবি জানান। পাশাপাশি নদীর তীর রক্ষা, বসতভিটা রক্ষা এবং এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তুলে ধরেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. কামরুল হাসান, জেলা শিবিরের সাবেক সভাপতি মো. বিল্লাল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুর হাসান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইখতিয়ার আহমেদসহ অন্যরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

আপডেট সময় : ০৫:০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬