ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ল্যাপটপের অবস্থান জেনেও উদ্ধার করতে পারছে না পুলিশ জ্বালানি তেল ও দুর্নীতির প্রতিবাদে এনসিপির সপ্তাহব্যাপী কর্মসূচি খাগড়াছড়িতে নারী ফুটবল একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা ওয়াদুদ ভূইয়ার দুমকিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে চলছে মা ইলিশ শিকার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, ডিসেম্বরে উদ্বোধনের পরিকল্পনা চাঁপাইনবাবগঞ্জে সারের দাবিতে ডিলারের গোডাউনে কৃষকদের হামলা দেশে আইফোন ১৮ সিরিজ আনল গ্যাজেট অ্যান্ড গিয়ার শান্ত-মুশফিকের ফিফটি ও ৩২৯ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ দিল্লিতে বিমসটেক বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী, থাকবে সচিবের নেতৃত্বাধীন দল রিয়াদ বিমানবন্দরে ফের শক্তিশালী বিস্ফোরণ, টার্মিনালে আগুন

চবি উপাচার্যের সঙ্গে কর্ণফুলী রেজিমেন্ট কমান্ডারের সাক্ষাৎ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় চবি উপাচার্য ও রেজিমেন্ট কমান্ডার বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপাচার্য কার্যালয়ে আগত অতিথিকে স্বাগত জানান এবং তাকে সাধুবাদ জানান। জবাবে কর্ণফুলী রেজিমেন্ট কমান্ডার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করেন এবং উপাচার্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনা শেষে উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চবি বিএনসিসির সমন্বয় কর্মকর্তা ২/লে. প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খান, চবি সেনা শাখার বিএনসিসিও ২/লে. প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল হোসেন এবং চবি বিএনসিসি বিমান শাখার প্রধান পিইউও প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল কাইয়ুম।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

চবি উপাচার্যের সঙ্গে কর্ণফুলী রেজিমেন্ট কমান্ডারের সাক্ষাৎ

আপডেট সময় : ০২:০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬