ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে চ্যাম্পিয়নস লিগের জমজমাট লড়াই ঢাকা-দিল্লি বাণিজ্য আলোচনা: অমীমাংসিত রয়ে গেল পুরনো সব বাধা শরীয়তপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৫ জেলে আটক অভিনেত্রী নাসিমা খান আর নেই: ‘বড় বোনকে হারালাম’ সুচন্দা সৌদিতে মৃত হানিফের মরদেহ ফেরাতে মায়ের আকুতি: ‘মোর মানিকেরে কোলে দাও’ সাবেক সেনাপ্রধান আজিজের সঙ্গে যোগাযোগ, ৪ দিনের রিমান্ডে দুই সাবেক সেনা কর্মকর্তা ডেঙ্গুতে ৩০০ মৃত্যু: প্রশাসনিক ব্যর্থতা নাকি সুশাসনের ঘাটতি, প্রশ্ন আইনজীবীর সুনামগঞ্জে এমপির ডিও লেটারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সৌদি আরব কেন হুতিদের সামরিকভাবে পরাজিত করতে পারছে না মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে বাংলাদেশ পাশে থাকবে: শামা ওবায়েদ

বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির পদ ছাড়লেন মির্জা ফখরুল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাংবাদিকদের কাছে এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় মির্জা ফখরুল এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দলের স্থায়ী কমিটির সভায় তাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করার পরপরই তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের উল্লেখযোগ্য অংশ জুড়ে রয়েছে বিএনপির নেতৃত্ব। ২০১১ সালে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান এবং ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নিযুক্ত হন। দলের প্রধান দুই নেতা খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের লন্ডনে নির্বাসনের পুরো সময়জুড়ে তিনি দলের হাল ধরে রেখেছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে ছয়বার কারাবরণ করেছেন এবং নানামুখী নির্যাতন ও প্রতিকূলতার মুখেও দলের নেতৃত্ব দিয়ে রাজনীতিতে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।

এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি তারেক রহমানের সরকারের সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির পদ ছাড়লেন মির্জা ফখরুল

আপডেট সময় : ০২:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬