ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎ সাশ্রয় এবং সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে সরকার নতুন সময়সূচি নির্ধারণ করেছে। এখন থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুনের সিদ্ধান্ত অনুযায়ী দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার নিয়ম ছিল, যা এখন পরিবর্তন করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বর্তমানে সারা দেশে গড়ে তিন হাজার মেগাওয়াটেরও বেশি লোডশেডিং চলছে, এমন পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার এই কঠোর নির্দেশনা প্রদান করেছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকসজ্জা, বাণিজ্যিক মেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পন্ন করতে হবে। এছাড়া সব ধরনের আলোকিত বিলবোর্ডও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা বা বাণিজ্যিক মেলার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য হবে।

তবে জনসেবামূলক ও জরুরি কিছু প্রতিষ্ঠান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। খাবারের দোকান, হাসপাতাল এবং ওষুধের দোকান এই সময়সূচির বাইরে থাকবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

আপডেট সময় : ০৮:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬