ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে এনসিডি কর্নারে ওষুধ সংকট, বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি কাশ্মীরে সিআইএসএফ’র গুলিতে অফিসারসহ নিহত ৪ দুই দশক পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছরের কিশোর নিহত, গ্রেপ্তার ১ যৌতুক প্রথা নিয়ে কোনাল-রাফসান ও বুলবুলের নতুন গান উচ্চকক্ষ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিশেষ কমিটিতে ভিন্নমত ইউপিএলের শোরুমে হামলা ও কর্মীদের হয়রানির ঘটনায় ৩৬ বিশিষ্ট নাগরিকের নিন্দা মাঠে অদ্ভূতকাণ্ড: প্রতিপক্ষের চুল ধরে টানায় ২ লাল কার্ড

চাঁদাবাজির মামলায় ৫ দিনের রিমান্ডে ডেভিড ইমন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের চাঞ্চল্যকর ও আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে হাটহাজারী থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (১২ আগস্ট) দুপুরে শুনানি শেষে চট্টগ্রামের দ্বিতীয় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম এই রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পরিদর্শক হাবিবুর রহমান জানান, পুলিশের পক্ষ থেকে এই মামলায় ডেভিড ইমনকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছিল। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২ আগস্ট পুলিশ ফটিকছড়ি থানার একটি হত্যা মামলায় পাঁচ দিন এবং অপর একটি অস্ত্র মামলায় আরও পাঁচ দিনের রিমান্ডে পেয়েছিল তাকে। পুলিশ জানিয়েছে, জোড়া খুনসহ অন্তত ১৮টি মামলার আসামি এই ডেভিড ইমন। গত ২৯ জুলাই ভোরে নড়াইল-যশোর সড়কের ঝুমঝুম এলাকায় একটি গাড়ি থেকে তিন সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

চাঁদাবাজির মামলায় ৫ দিনের রিমান্ডে ডেভিড ইমন

আপডেট সময় : ০৩:৩৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬