ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরসূচিতে প্রস্তুতি ম্যাচের সময় কমল প্রশ্নপত্র ফাঁস রুখতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক সালমানের প্র্যাঙ্কে শুটিং সেটে কেঁদে ফেলেছিলেন কারিশমা কাপুর সাজেকের পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার নির্দেশ, বাধা নেই ভ্রমণে সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২ পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু নিয়ে শিক্ষার্থীদের মিছিল মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার পরবর্তী দুই প্রতিপক্ষ কারা সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা

ঝালকাঠিতে খাবারের প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে খাবারের প্রলোভন দেখিয়ে বাইরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ৩টার দিকে হাসপাতালসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান।

ভুক্তভোগী নারীর অভিযোগ, সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে থেকে তাকে খাবারের লোভ দেখিয়ে কৌশলে বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর মোটরসাইকেলে করে তাকে অজ্ঞাত একটি স্থানে নিয়ে একাধিক ব্যক্তি ধর্ষণ করেন।

ঘটনার পর ভোরের দিকে ওই নারী হাসপাতালে ফিরে কান্নাকাটি করলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে। এরপর কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করে এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করে। ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানিয়েছেন, ভুক্তভোগী নারী হাসপাতালেই অবস্থান করছিলেন। ঘটনার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার সুবিধার্থে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ঝালকাঠিতে খাবারের প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

আপডেট সময় : ০৮:০০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬