ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন: সোমবার থেকেই সেবা চালুর ঘোষণা ২৫ বছর পর টেনাশিনাসের নতুন আহ্বায়ক কমিটি গঠন চট্টগ্রামের বাকলিয়ায় মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষ, গুলির শব্দে আতঙ্ক দেশ অশিক্ষিত ও চাঁদাবাজে ভরে গেছে: ক্ষুব্ধ সাদিয়া আয়মান এশিয়ান গেমসে চীনের একচেটিয়া দাপট, তলানিতে বাংলাদেশ সরকারকে ভূতে ধরেছে, ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে: ইবি শিবির সেক্রেটারি সিরাজগঞ্জে গরু চুরি ঠেকাতে সড়কে বাঁশের ব্যারিকেড ও পুলিশের টহল কানেত্তির অনন্য সাহিত্যদর্শন ও কাফকার চিঠির অন্তরাল চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০, মুচলেকায় মুক্তি ৩৫৫ জনের মিরপুরে রাড্ডায় তাণ্ডব: ওসি প্রত্যাহার, নির্দেশদাতারা অধরা

শিক্ষক নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল: শিক্ষামন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকদের এনটিআরসিএ সংক্রান্ত নিয়োগ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি এখনো প্রাথমিক আলোচনা পর্যায়ে রয়েছে। তিনি অভিযোগ করেন, কিছু মানুষ বা গুপ্তরা বিষয়টি নিয়ে কথা কেটে পত্রিকায় প্রকাশ করেছে, যা বিভ্রান্তি ছড়াচ্ছে। যাচাই-বাছাই না করে শিক্ষার্থীদের এসব উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান তিনি।

নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, ৭৭ হাজার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই নিয়োগ প্রক্রিয়া ঠিক করা হবে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষকরা বেতন-ভাতা গ্রহণ করবেন কিন্তু ফলাফল শূন্য হবে, তা হতে পারে না। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, তারা ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছেন। গত ২০ বছরে শিক্ষা খাত আরও পিছিয়ে পড়েছে এবং শিক্ষক সংকট বর্তমানে ভয়াবহ পর্যায়ে রয়েছে। এসএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, জোর করে কি ফল করানো যায়? জোর করে পাস করানো যায়? তাই এসএসসির ফলে ড্রপ হয়েছে এমনটা বলা যায় না।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

শিক্ষক নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০১:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬