ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ বেড়ে ২ বছর হলো

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:২৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক ও মেডিকেল চেকআপ সেন্টারের লাইসেন্সের মেয়াদ বাড়িয়ে দ্বিগুণ করেছে সরকার। এখন থেকে এই প্রতিষ্ঠানগুলোর লাইসেন্সের মেয়াদ এক বছরের পরিবর্তে দুই বছর হবে, যা চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকেই কার্যকর হতে যাচ্ছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনার পর স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা গত সোমবার (১০ আগস্ট) এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে এবং অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়।

নতুন এই নিয়ম অনুযায়ী, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে দুই বছরের লাইসেন্স ফি ও ভ্যাট একসাথে সরকারি কোষাগারে জমা দিতে হবে। এরপর প্রয়োজনীয় চালানের কপি দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। এছাড়া নতুন লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশ ছাড়পত্রও অনলাইনে গ্রহণ করতে হবে।

যেসব চিকিৎসা প্রতিষ্ঠান মাদকদ্রব্য বা নারকোটিকস ব্যবহার করে, তাদের মূল লাইসেন্স পাওয়ার পর সংশ্লিষ্ট নারকোটিকস লাইসেন্স সংগ্রহ করতে হবে। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট লাইসেন্সগুলোর মেয়াদও যাতে দুই বছরের জন্য কার্যকর করা হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন এই সুযোগ দেওয়ার পাশাপাশি তদারকিও জোরদার করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা নিয়মিতভাবে এসব বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পরিদর্শনের সময় যদি কোনো প্রতিষ্ঠানে অনিয়ম বা লাইসেন্সের শর্ত লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত কিংবা স্থায়ীভাবে বাতিল করা হতে পারে বলে চিঠিতে সতর্ক করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ বেড়ে ২ বছর হলো

আপডেট সময় : ০৪:২৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬