ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

আজ প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশ করা হচ্ছে। সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপরই শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন।

পরীক্ষার্থী ও অভিভাবকরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। শিক্ষা বোর্ডগুলোর সাধারণ ওয়েবসাইট (https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd) থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে ফল পেতে SSC লিখে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এছাড়া ১৬২২২ নম্বরেও এসএমএস করার সুযোগ রয়েছে। এদিকে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড কিংবা কোনো সংবাদপত্র অফিসে সরাসরি কোনো ফলাফল পাওয়া যাবে না।

প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট না হলে বা ফল খারাপ হলে তা পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ থাকছে। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে এই পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। উল্লেখ্য, গত ২১ এপ্রিল এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা ২০ মে এবং দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা ২৪ মে শেষ হয়। সাধারণত পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে (যা ২০ জুলাই হওয়ার কথা ছিল) ফল প্রকাশের নিয়ম থাকলেও এবার প্রায় তিন সপ্তাহ দেরিতে এই ফল প্রকাশ করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

আজ প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে

আপডেট সময় : ০৭:৪০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬