ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওবায়দুল কাদেরসহ সাত আসামির সর্বোচ্চ শাস্তি চাইলেন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালে শোনানো ফোনালাপে ওবায়দুল কাদের ও শেখ পরশের কথোপকথন টেকনাফে ডাম্প ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর চাঁদাবাজির মামলায় ৫ দিনের রিমান্ডে ডেভিড ইমন হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণে আতঙ্ক, নিরাপত্তা জোরদার উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাই, অপরাধীদের ধরতে ডিবির অভিযান বরিশাল আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ, এলাকায় তীব্র আতঙ্ক সমন্বয়কদের সঙ্গে ছবি তোলায় হারুনকে সরানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা রাবিতে রবীন্দ্র ও নজরুলসংগীতের বৈচিত্র্য নিয়ে জাতীয় সেমিনার শুরু

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়াইছড়া বস্তির বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভারতের মাগুরুলী নামক স্থানে এই গুলির ঘটনা ঘটে। শ্রীমঙ্গলে অবস্থিত ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, বিএসএফ তাদের জানিয়েছে যে চার থেকে পাঁচজন বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় সহযোগীদের সহায়তায় সীমান্ত অতিক্রম করে ভারতের মাগুরুলী এলাকায় প্রবেশ করেছিল। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও তারা মিয়া ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান।

বিজিবি আরও জানিয়েছে, নিহত তারা মিয়া চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে একটি মামলাও রয়েছে। ঘটনার পর নিহতের মরদেহ বিএসএফ তাদের হেফাজতে নিয়ে গেছে বলে বিজিবি নিশ্চিত করেছে। বর্তমানে এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং পরবর্তী প্রক্রিয়া নিষ্পত্তির জন্য বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট সময় : ০২:৪০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬