ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগারগাঁওয়ে ভাইরাল মিজানের হোটেল আবারও উচ্ছেদ, সরানো হলো রান্নার সরঞ্জাম রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন

সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হোন: ডা. জাহিদ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমাজ কল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ৫ আগস্ট চব্বিশের গণঅভ্যুত্থান দিবসে ভারত থেকে উসকানিমূলক বক্তব্য দিয়ে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। তিনি বলেন, দেশের দীর্ঘদিনের আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছে। পালতক অবস্থায় থেকে উসকানি না দিয়ে তাদের প্রতি আহ্বান রইল, যদি সাহস থাকে তবে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হোন।

রোববার দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দরের চেকপোস্ট গেট থেকে চারমাথা মোড় হয়ে মহিলা কলেজ পর্যন্ত সড়কটিকে ফোরলেনে উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, আইন-আদালতের মুখোমুখি হয়ে যদি তারা খালাস পান তবে তা ভালো, কিন্তু পালিয়ে থেকে অহেতুক উসকানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা জনগণ কঠোরভাবে প্রতিহত করবে। স্বৈরাচারের পতনের পর দেশের মানুষ এখন ভালো আছে বলেও তিনি মন্তব্য করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রোববার (৯ আগস্ট) দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দরের চেকপোস্ট গেট থেকে শুরু করে চারমাথা মোড় হয়ে মহিলা কলেজ পর্যন্ত সড়কের ফোরলেনে উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে ডা. এজেডএম জাহিদ হোসেন এসব কথা বলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হোন: ডা. জাহিদ

আপডেট সময় : ০১:৩৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬