ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবিধান সংশোধনের নামে নতুন গণভোট জাতির সাথে তামাশা: রাশেদ প্রধান কিছু করে দেখান: স্বরাষ্ট্রমন্ত্রীকে ইউটিউবার সালমান মুক্তাদির আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ছোটদের সময় প্রকাশনী’র ৮ নতুন বইয়ের প্রকাশ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ, তাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ: রাষ্ট্রপতি মোহাম্মদপুরে জমি দখলের ঘটনায় গ্রেপ্তার দুই কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ ৪১২ গুণ বৃদ্ধি নদীর সংখ্যা আছে, কিন্তু প্রাণ হারিয়েছে বাংলাদেশের নদ-নদী আলোকঝাড়ীর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের মৃত্যুতে হুইপের শোক চট্টগ্রাম আদালতে নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি তেহরানের

কানাডায় ভারতীয় তরুণী হিমাংশি হত্যায় ৭ মাস পর পার্টনার গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৩১:২০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কানাডার টরন্টোতে ভারতীয় বংশোদ্ভূত ৩০ বছর বয়সী হিমাংশি খুরানা হত্যাকাণ্ডের প্রায় সাত মাস পর তার পার্টনার ৩২ বছর বয়সী আবদুল গাফুরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার টরন্টোর একটি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এই ঘটনাকে ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতার একটি উদাহরণ হিসেবে চিহ্নিত করেছে এবং গাফুরির বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।

শনিবার টরন্টো পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, পলাতক আসামি ধরার বিশেষ দল এবং হত্যাকাণ্ড তদন্তকারী ইউনিট যৌথভাবে জাতীয় ও আন্তর্জাতিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে গাফুরিকে কানাডায় ফিরিয়ে এনেছে। তবে তিনি কোন দেশে অবস্থান করছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।

২০২৫ সালের ১৯শে ডিসেম্বর রাতে টরন্টোতে হিমাংশি খুরানা হত্যাকাণ্ডের শিকার হন। সেদিন রাত ১০টা ৪১ মিনিটে স্ট্র্যাচান অ্যাভিনিউ ও ওয়েলিংটন স্ট্রিট ওয়েস্ট এলাকার কাছে এক নারী নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর পুলিশ তল্লাশি শুরু করে। ঘটনার পরের দিন সকাল সাড়ে ৬টার দিকে একটি বাড়ির ভেতরে তার মৃতদেহ পাওয়া যায়। এটি ছিল ওই বছর টরন্টোর ৪০তম হত্যাকাণ্ড।

তদন্তের এক পর্যায়ে পুলিশ হিমাংশি ও গাফুরির ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি নিশ্চিত হয় এবং গাফুরির বিরুদ্ধে দেশব্যাপী গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাকে ধরতে জনসাধারণের সহযোগিতা চাওয়া হয়েছিল। হিমাংশির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে টরন্টোর ভারতীয় কনস্যুলেট। তারা জানায়, হিমাংশির পরিবারের পাশে থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে। গাফুরির গ্রেপ্তারের মাধ্যমে এই চাঞ্চল্যকর মামলার তদন্ত এখন নতুন পর্যায়ে প্রবেশ করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

কানাডায় ভারতীয় তরুণী হিমাংশি হত্যায় ৭ মাস পর পার্টনার গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩১:২০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬