ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

কসোভোর সংসদে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বিরোধী এমপির ডিম নিক্ষেপ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কসোভোর পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারার ঘটনা ঘটেছে। শনিবার (৮ আগস্ট) এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সংসদ ভবনের অন্দরে হুলস্থূল পড়ে যায়। ঘটনার সময় প্রধানমন্ত্রী সংসদের সামনের সারিতে বসেছিলেন।

জানা গেছে, নতুন প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত বিষয়ে সময় চেয়ে নিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তি। এই বিষয়টি নিয়েই উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে বিরোধী দল 'অ্যালায়েন্স ফর দ্য ফিউচার অব কোসোভো'-র এমপি টাইম কাদ্রিজাজ আচমকাই প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যান এবং পরপর একাধিক ডিম ছুড়তে শুরু করেন। এতে প্রধানমন্ত্রীর পোশাক হলুদ হয়ে যায়। এ সময় কাদ্রিজাজকে চিৎকার করে বলতে শোনা যায়, "লজ্জা হওয়া উচিত।"

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তারক্ষী এবং অন্যান্য এমপিরা এগিয়ে আসেন। ঘটনার পরপরই সংসদের অধিবেশন স্থগিত ঘোষণা করা হয় এবং লাইভ সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। নিরাপত্তারক্ষীরা দ্রুত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে ঘিরে ফেলেন। তবে এই ঘটনায় প্রধানমন্ত্রীকে বিশেষ বিচলিত দেখা যায়নি। তিনি বলেন, "রাজনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার জন্য যদি ডিমের আঘাত সহ্য করতে হয়, তাহলে সেই মূল্য দিতে তিনি প্রস্তুত।"

পরবর্তীতে কাদ্রিজাজ সমাজমাধ্যমে ঘটনার ভিডিও পোস্ট করেন। উল্লেখ্য, গত ৭ জুনের সর্বশেষ নির্বাচনে কুর্তির নেতৃত্বাধীন 'ভেটেভেনদোসিয়ে' পার্টি সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য বিরোধীদের সমর্থনের প্রয়োজন রয়েছে। ১৮টি আসন পাওয়া 'ডেমোক্রেটিক লিগ অব কসোভো' সম্ভাব্য জোটসঙ্গী হিসেবে বিবেচিত হলেও কুর্তি এবং ওই দলের নেতা লুমিরের মধ্যে আলোচনায় এখনও কোনো সমাধানসূত্র মেলেনি। অন্যদিকে, বিরোধী 'কসোভো ডেমোক্রেটিক পার্টি' নির্বাচনে ২২টি আসন পেয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

কসোভোর সংসদে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বিরোধী এমপির ডিম নিক্ষেপ

আপডেট সময় : ০৯:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬