ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যশোর শহরের ফুটপাতে জনপ্রিয় হচ্ছে সাশ্রয়ী ও বিষমুক্ত শাকসবজির বাজার অবৈধ ও লুট হওয়া অস্ত্র ধরিয়ে দিলে ২ লাখ টাকা পুরস্কার গুমের সত্য প্রকাশ ও দায়ীদের বিচার নিশ্চিতের দাবি রিজভীর বাংলাদেশের পেস বোলিং নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা প্রেমের কষ্ট ভুলতে দুধ দিয়ে গোসল করলেন জয়পুরহাটের যুবক মেহেরপুরে পরীক্ষায় নকলে ৪ পরীক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষক অব্যাহতি কালীগঞ্জে কলা ব্যবসায়ীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ জামাতার বিরুদ্ধে আল নাসরকে জিতিয়ে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা ৯৭৮ হাওরাঞ্চলের জলাশয় থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির জলজ উদ্ভিদ নেপালে বন্যার তাণ্ডব: মৃতের সংখ্যা ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

মোটরসাইকেল কিনে না দেওয়ায় গায়ে পেট্রোল ঢেলে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

মোঃ কবির হোসেন জামালপুর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ২৩৯ বার পড়া হয়েছে

মোটরসাইকেল কিনে না দেওয়ায় গায়ে পেট্রোল ঢেলে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের সরিষাবাড়িতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে নেয় নাছির মিয়া (১৬) নামের এক কলেজ শিক্ষার্থী। রোববার (২ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন উইনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গত রোববার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টা দিকে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী বাজার এলাকায় তার নিজ ঘরেই শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে নেয়। মৃত নাছির মিয়া ওই এলাকার জয়লাল আবেদনের ছেলে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, নিহত নাছির মিয়া তার পরিবারের কাছে কিছুদিন ধরেই মোটরসাইকেল কিনে দেওয়ার আবদার করে আসছিল। মোটরসাইকেলের জন্য সে তার বাবাকে কয়েকবার হুশিয়ারি দেয়, যে দুই দিনের মধ্যে মোটরসাইকেল কিনে না দিলে আত্মহত্যা করবে। দুদিন পর গত রোববার পরিবার মোটরসাইকেল কিনে না দিতে পারায় রাতে নিজ ঘরে শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে নেয় নাছির। পরে তার পারিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়েছে। সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসেন বলেন, মোটরসাইকেল কিনে না দেওয়ায় এক কিশোর পেট্রোল গায়ে ঢেলে আগুন লাগিয়ে নেয়। পরে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোটরসাইকেল কিনে না দেওয়ায় গায়ে পেট্রোল ঢেলে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট সময় : ১১:৩৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩