ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে চেলসি গোলরক্ষক মার্তিনেজ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ মতলব উত্তরে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ নিহত ১৮ মাছরাঙা টিভির দুঃখ প্রকাশে ক্ষুব্ধ পরীমণি, নিজেকেই দায়ী করলেন অপরাধী হিসেবে

অবৈধ ও লুট হওয়া অস্ত্র ধরিয়ে দিলে ২ লাখ টাকা পুরস্কার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। একই সঙ্গে অবৈধ অস্ত্রের সন্ধান বা সঠিক তথ্য দিতে পারলে ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

শনিবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করতে এই সভার আয়োজন করা হয়েছিল।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধিসহ বিভিন্ন প্রয়োজনীয়তার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরেন। এসব দাবি ও চাহিদার বিষয়ে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নত হবে। এই লক্ষ্য অর্জনে পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

অবৈধ ও লুট হওয়া অস্ত্র ধরিয়ে দিলে ২ লাখ টাকা পুরস্কার

আপডেট সময় : ০১:৪৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬