ঢাকা ০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় পুশ-ইন চেষ্টা প্রতিহত, সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই: দীনেশ ত্রিবেদী ইরানকে কোনো ছাড় দেওয়ার প্রস্তাব দেননি, দাবি ট্রাম্পের ৩৩ ঘণ্টা পর মুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা বৃহস্পতিবার ফেনী সফরে প্রধানমন্ত্রী: দিনভর থাকছে নানা উন্নয়নমূলক কর্মসূচি যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য বেড়েছে ২৪০ শতাংশ সুবর্ণচরে চোরাই গরু বিক্রির অভিযোগে যুবদল নেতা ফারুক বহিষ্কার আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলার ঘোষণা বিএনপির, পাশে থাকার আহ্বান জনগণের প্রযুক্তি খাতের উন্নয়নে বিশেষ সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর ইসিবি চত্বরে আবাসন প্রকল্পে হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়া

সংস্কার বাস্তবায়নে সরকারকে চাপে রাখবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৫৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের দাবিতে সোচ্চার ভূমিকা পালন এবং সরকারকে চাপে রাখার লক্ষ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে। সংসদীয় রাজনীতির পাশাপাশি রাজপথেও এসব দাবি জোরালোভাবে তুলে ধরবেন বলে জানিয়েছেন জোটের নেতারা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে।

জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের রূপরেখা ঘোষণা করেছেন। গ্যাস-বিদ্যুৎ সংকট, জ্বালানি তেলের দাম, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মতো জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে। আগামী মাস থেকে ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরগুলোতে লংমার্চ এবং ১৪ই নভেম্বর ঢাকায় জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ই সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম, ১৯শে সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ই অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে যশোর-কুষ্টিয়া এবং ২৪শে অক্টোবর ঢাকা থেকে সিলেটে রেলপথ যাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ২০২৫ সালজুড়ে সব রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদ ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে ফ্যাসিবাদমুক্ত করার বিষয়ে একমত হয়েছিল। সেই অনুযায়ী নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি দু’টি শপথ না নিয়ে সংকট তৈরি করেছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। তিনি সতর্ক করে বলেন, গণভোটের রায় কার্যকর না হলে রাষ্ট্র ও সরকার পুনরায় ফ্যাসিবাদী হয়ে ওঠার ঝুঁকিতে পড়বে, যা গণতন্ত্রের জন্য বড় হুমকি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোকে সামনে রেখে সরকারকে চাপে রাখা তাদের প্রধান লক্ষ্য। সংবিধান সংশোধন কমিটি প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন যে, সরকার যখন জনগণের মতামত ও গণভোটকে উপেক্ষা করছে, তখন সেই কমিটিতে থাকার কোনো যৌক্তিকতা নেই। তিনি আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পরিণতির কথা উল্লেখ করে বর্তমান সরকারের এমন একতরফা পদক্ষেপের সমালোচনা করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সংস্কার বাস্তবায়নে সরকারকে চাপে রাখবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দল

আপডেট সময় : ০১:৫৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬