ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগ্রাসন চালালে নতুন সামরিক প্রযুক্তির ‘চমক’ দেখাবে ইরান জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ১০৬ জনকে মুক্তি আসিয়ান কাপে টিকে থাকতে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া ম্যাচে চোখ বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই ইরানের: প্রেসিডেন্ট পেজেশকিয়ান মুনাফা ছাড়ার অঙ্গীকার দিয়ে টাকা পাচ্ছেন আমানতকারীরা রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার ডিসেম্বরেই ফিরছেন শেখ হাসিনা? গোয়েন্দা প্রতিবেদনে সম্ভাব্য সব রুট শেয়ারবাজারে লেনদেনের শুরুতে মিশ্র প্রবণতা, ডিএসইতে সূচক বৃদ্ধি রাবিতে ঘুমন্ত শিক্ষার্থীর পায়ে বিষধর কালাচ সাপের দংশন শুধু জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় শিক্ষার উদ্দেশ্য সীমাবদ্ধ নয়

হাসান মাহমুদের ৪ উইকেট, ৭৩ রানে পিছিয়ে বাংলাদেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডারউইনের মারার ওভালে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ দল বেশ চাপে রয়েছে। দিনশেষে ৮ উইকেট হাতে থাকা বাংলাদেশ এখন স্বাগতিকদের চেয়ে ৭৩ রানে পিছিয়ে আছে।

ম্যাচের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া একাদশ তাদের প্রথম ইনিংসে ৩৫৫ রানে অলআউট হয়েছে। এর ফলে তারা প্রথম ইনিংসে ৯২ রানের লিড পায়। দলের পক্ষে মিডল অর্ডার ব্যাটার টিগ উইলি ১৭৭ বলে ১৬টি চারের সাহায্যে ১৩০ রানের একটি দুর্দান্ত সেঞ্চুরি করেন। এছাড়া জ্যাক ডোরান ৭৬ এবং অধিনায়ক কার্টিস প্যাটারসন ৫৩ রান যোগ করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ ৪২ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ প্রত্যেকে ২টি করে উইকেট পান। এছাড়া খালেদ আহমেদ এবং এবাদত হোসেন ১টি করে উইকেট লাভ করেন।

প্রথম ইনিংসে ২৬৩ রান করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনশেষে ৫ ওভারের মাথায় ২ উইকেটে ১৯ রান তুলেছে। এই পর্যায়ে সাদমান ইসলাম ও মমিনুল হক দুজনেই ৬ রান করে আউট হয়েছেন। ওপেনার তানজিদ হাসান ৭ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়া একাদশের ক্যাম্পবেল থমসন বাংলাদেশের দুটি উইকেটই নিজের ঝুলিতে পুরেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

হাসান মাহমুদের ৪ উইকেট, ৭৩ রানে পিছিয়ে বাংলাদেশ

আপডেট সময় : ১২:৫৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬