ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন, ওসির বিরুদ্ধে ক্ষোভ মানবজমিন-এ রিপোর্টার পদে লিখিত পরীক্ষা ২৯ সেপ্টেম্বর বরিশালে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ ভাঙ্গায় ১২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ মা-মেয়েসহ তিনজন আটক জুড়ী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ নতুন তিন আইনে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা সংকুচিত হয়েছে: এইচআরডব্লিউ ৮৫ বছর বয়সে না ফেরার দেশে মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান নবীনগরে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন শারমিন সুলতানা জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি ও কূটনৈতিক তৎপরতা টাঙ্গাইলে রডের বদলে বাঁশ: সাব-ঠিকাদার গ্রেপ্তার, তদন্ত কমিটি গঠন

তথ্যচিত্রে ভুল: দুঃখ প্রকাশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রদর্শিত জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্রে গুরুত্বপূর্ণ কিছু ঘটনাপ্রবাহ ও অবদান সঠিকভাবে উপস্থাপিত না হওয়ায় যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রণালয় এই দুঃখ প্রকাশ করে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রদর্শিত তথ্যচিত্রটির বিষয়ে যেসব অভিযোগ উঠেছে তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনীয় পরিমার্জন শেষে দ্রুততম সময়ের মধ্যে এটি পুনরায় জনসমক্ষে উন্মুক্ত করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসকে নির্ভুল, তথ্যভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলকভাবে সংরক্ষণের বিষয়ে তারা অঙ্গীকারবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে কোনো নাগরিকের অভিযোগ জানানোর অধিকার রয়েছে, তবে তা পরিশীলিত ও নিয়মতান্ত্রিক হওয়া বাঞ্ছনীয়। সংবর্ধনা অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, বিদেশি কূটনীতিক, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিদের সামনে গোলযোগ সৃষ্টির মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে বলে মন্ত্রণালয় মনে করে। এই প্রতিবাদ ভিন্ন উপায়ে করার সুযোগ থাকলেও এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে, যা আমন্ত্রিত শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের মানসিকভাবে আঘাত করেছে।

মন্ত্রণালয় আরও জানায়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে রাষ্ট্রীয় অনুষ্ঠান বানচাল করা এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কোনো প্রয়াস ছিল কি না, তা বিবেচনার দাবি রাখে। এছাড়া এ ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপতথ্য ছড়ানো হচ্ছে, তা রাষ্ট্রের জন্য সম্মানহানিকর এবং গণতন্ত্রের জন্য বিপর্যয়কর। এ ধরনের বিভ্রান্তিমূলক ও সম্মানহানিকর অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে মন্ত্রণালয় সতর্ক করেছে যে, অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করা ফ্যাসিবাদের কবলে রাষ্ট্রকে ফিরিয়ে নেওয়ার শামিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

তথ্যচিত্রে ভুল: দুঃখ প্রকাশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের

আপডেট সময় : ০১:৩৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬