ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড

আইএইচজি ওনার্স ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন ক্রাউন প্লাজা ঢাকার জিএম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:১৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক হোটেল ব্র্যান্ড আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টস-এর পক্ষ থেকে মর্যাদাপূর্ণ 'ওনার্স ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড ২০২৫' অর্জন করেছেন ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার কার্থি ভি.কে.। সম্প্রতি অনুষ্ঠিত আইএইচজি এসডব্লিউএ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস ২০২৫-এ তাঁকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

কার্থি ভি.কে.-এর অসাধারণ নেতৃত্ব, ব্যবসায়িক সাফল্য এবং অপারেশনাল উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে। তিনি ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি মালিকপক্ষের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক স্থাপন করেছেন। একই সঙ্গে সেবার মানোন্নয়ন এবং কর্মীবান্ধব নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানে ইতিবাচক পরিবর্তনের ধারা বজায় রাখায় তাঁকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেওয়া হয়।

কার্থি ভি.কে.-এর দূরদর্শী নেতৃত্বে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিলাসবহুল হোটেল হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে। হোটেলের প্রতিটি বিভাগে উদ্ভাবন ও সমন্বয়ের সংস্কৃতি তৈরিতে তিনি বিশেষ নজর দিয়েছেন, যা সেবার উৎকর্ষতা ও কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

এই সাফল্যে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান পরিবার গর্ব প্রকাশ করে জানিয়েছে যে, এই স্বীকৃতি শুধু কার্থি ভি.কে.-এর ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো টিমের যৌথ নিষ্ঠার ফল। ঢাকার কূটনৈতিক কেন্দ্র গুলশানে অবস্থিত বিশ্বমানের এই প্রিমিয়াম হোটেলটি ভবিষ্যতেও আন্তর্জাতিক মানের আতিথেয়তা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

আইএইচজি ওনার্স ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন ক্রাউন প্লাজা ঢাকার জিএম

আপডেট সময় : ০৮:১৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬