ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১১ দলীয় ঐক্যের আনন্দ মিছিল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে কুষ্টিয়া জেলা শাখা ১১ দলীয় ঐক্যের ব্যানারে এক আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া পৌরসভার 'বিজয় উল্লাস চত্বরে' এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা জনগণের দীর্ঘ লড়াই ও ত্যাগের মাধ্যমে অর্জিত বিজয়কে সংহত করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে ১১ দলীয় ঐক্য রাজপথে থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করে যাবে এবং জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসাইন, কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দার, এনসিপির জেলা প্রধান সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস টনি, এবি পার্টির নেতা বেলাল মাহমুদ এবং আহত জুলাই যোদ্ধাদের নেতা উল্লাস হোসেন।

উক্ত কর্মসূচিতে জোটের বিভিন্ন শরীক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে পৌরসভা চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি কুষ্টিয়া শহরের প্রধান সড়ক এনএস রোড প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অতিক্রম শেষে বড় বাজার রেলগেট এলাকায় গিয়ে সমাপ্ত হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১১ দলীয় ঐক্যের আনন্দ মিছিল

আপডেট সময় : ০২:৫১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬